…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ট্রেনে ছিনতাইকারীর হাতে স্কুলশিক্ষক নিহত, ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
ট্রেনে ছিনতাইকারীর হাতে স্কুলশিক্ষক নিহত, ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত

ঢাকা থেকে বাড়ি ফেরার পথে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারিয়েছেন আনোয়ার হোসেন (২৮) নামের এক স্কুলশিক্ষক।

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আনোয়ার হোসেনের বাড়ি ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের ফরিদপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. শাহজাহান। তিনি পুরান ঢাকার একটি স্কুলে শিক্ষকতা করতেন।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড় ভাই আক্তার হোসেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে বাড়ি ফেরার জন্য কমলাপুর রেলস্টেশন থেকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে ওঠেন আনোয়ার।

ট্রেনটি কমলাপুর ছেড়ে বনানী এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। ছিনতাইকারীরা তাঁর টাকাপয়সা ছিনিয়ে নেয়।

এরপর ছিনতাইকারীরা তাঁকে ট্রেনের ছাদ থেকে ফেলে দেয়। নিচে পড়ে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ট্রেনে ওঠার পর বাড়ি ফেরার কথা জানিয়ে বড় ভাইয়ের মোবাইল ফোনে কথা বলেছিলেন আনোয়ার। তবে এর দুই ঘণ্টা পর থেকে তাঁর মোবাইল ফোনে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে আনোয়ার বাড়িতে না ফেরায় স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন স্থানীয়দের মাধ্যমে তাঁরা রাজধানীর বনানী এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধারের খবর পান।

বনানী ও বিমানবন্দর স্টেশন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিবারের সদস্যরা জানতে পারেন, ঘটনার দিন ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে এক ছিনতাইকারীকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাঁকে বিমানবন্দর স্টেশনে রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গতকাল শুক্রবার বিকেলে পরিবারের সদস্যরা আনোয়ারের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যান। রাতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

কেরানীগঞ্জে চাঁদাবাজির মামলার বাদীই গ্রেপ্তার, ‘মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে’ অভিযোগ স্ত্রীর
আইন ও অপরাধ

কেরানীগঞ্জে চাঁদাবাজির মামলার বাদীই গ্রেপ্তার, ‘মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে’ অভিযোগ স্ত্রীর

ঢাকার কেরানীগঞ্জে জমি দখল ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির ৯ নেতা-কর্মী ও সমর্থকের বিরুদ্ধে মামলা করেছিলেন তাজুল ইসলাম (৫১)। এবার সন্ত্রাসবির…

আইন ও অপরাধ

এক রাতে ঢাকার তিন জায়গায় ককটেল বিস্ফোরণ: শাহবাগে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা, বিমানবন্দর গোলচত্বরেও বিস্ফোরণ

রাজধানী ঢাকায় শুক্রবার রাতে তিনটি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শাহবাগে পুলিশের ডিউটি গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়, বিমানবন্দর গোলচ…

রীতা রানীকে মারধরের অভিযোগে মিরপুরের সাত থানার কোথাও মামলা হয়নি, জানাল ডিএমপি
আইন ও অপরাধ

রীতা রানীকে মারধরের অভিযোগে মিরপুরের সাত থানার কোথাও মামলা হয়নি, জানাল ডিএমপি

শ্রীময়ী রীতা রানী নামে এক নারীকে মারধরের অভিযোগে মিরপুর মডেল থানায় কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপ…

ঢাকার আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে এসে পালাল দুর্বৃত্তরা
আইন ও অপরাধ

ঢাকার আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে এসে পালাল দুর্বৃত্তরা

রাজধানীর আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় ব…