…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা, আজ নয়াপল্টন থেকে শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান।

আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যান।

পরে জিয়া উদ্যানে শহীদ জিয়া এবং খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সাত দিনের কর্মসূচির প্রথম দিন শনিবার সকালে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।

সাত দিনের কর্মসূচির অংশ হিসেবে শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করবে দলটি।

বর্ণাঢ্য এই শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নির্ধারিত রুট অনুযায়ী, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

‘চাঁদাবাজ-মাফিয়াদের হাত থেকে মুক্তি চায় দেশের মানুষ’, চট্টগ্রামে মার্চ ফর ইনসাফে ইনকিলাব মঞ্চ

চাঁদাবাজ, টেন্ডারবাজ ও মাফিয়াদের হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায় বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের।…

বিপ্লব ও সংহতি দিবসের ৫১ বছর: ৭ নভেম্বরের সিপাই-জনতার অভ্যুত্থান
রাজনীতি

বিপ্লব ও সংহতি দিবসের ৫১ বছর: ৭ নভেম্বরের সিপাই-জনতার অভ্যুত্থান

আজ ৭ নভেম্বর। বাংলাদেশের মানুষ দিনটিকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় …

রাজনীতি

ওয়ার্ড পুনর্বিন্যাস প্রশ্নে কলকাতা পুরভোট স্থগিত, একক বেঞ্চের রায় না আসা পর্যন্ত বিজ্ঞপ্তি নয়: হাইকোর্ট

ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে প্রশ্ন ওঠায় কলকাতা পুরভোটের বিজ্ঞপ্তি জারি স্থগিত রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একক বেঞ্চ এ বিষয়ে রায় না দেওয়া পর্যন্…

রাজনীতি

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের নিন্দা এনসিপির, দায়ীদের বিচার ও নিরাপত্তার দাবি

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, এটি শুধু একটি স্থাপ…