…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

টেকনাফে মানবপাচার চক্র নির্মূলে আবারও যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে গহিন পাহাড়ে মানবপাচার চক্রের আস্তানায় আবারও যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা-রঙ্গিখালী পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। এতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের দেড় শতাধিক সদস্য অংশ নিয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে দুর্গম ওই পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে বন্দিশালা থেকে ৫৭ জনকে উদ্ধার করা হয়। এ সময় মানবপাচারকারী চক্রের ৫ সদস্যকে আটক করা হয়।

অভিযান চলাকালে পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর সদস্যদের গোলাগুলি হয়। এ সময় পাচারকারীদের গুলিতে সেনাবাহিনীর সৈনিক মোহাম্মদ তিতাস শেখ (২৭) নিহত হন। শুক্রবার সন্ধ্যায় সেনাবাহিনীর আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় ফরিদপুরের নগরকান্দায় নিজ গ্রামে তাকে দাফন করা হয়।

এদিকে, শুক্রবার টেকনাফ মডেল থানার প্রাঙ্গণে উদ্ধার হওয়া ৫৭ ভুক্তভোগীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তাদের মধ্যে ৬ জন রোহিঙ্গা ও ৫১ জন বাংলাদেশি নাগরিক।

একই দিন ওই পাহাড়ে ৩টি মরদেহ পড়ে থাকার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। উদ্ধার হওয়া শহিদুল ইসলাম জিম্মিদশা থেকে মুক্তি পেয়ে সাংবাদিকদের কাছে দাবি করেন, দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় একাধিক ব্যক্তি নিহত হয়েছেন। তবে নিহত ব্যক্তিরা ডাকাত দলের সদস্য, নাকি বন্দিশালা থেকে পালিয়ে যাওয়া ভুক্তভোগী, তা নিশ্চিত নন তিনি। বন্দিশালার কাছে ৩টি মরদেহ পড়ে থাকতে দেখেছেন বলে জানান শহিদুল।

এ ছাড়া উদ্ধার হওয়া কয়েকজনের বক্তব্যে মানবপাচারকারী চক্রের প্রতারণা ও বন্দিদশার চিত্র উঠে এসেছে।

ভুক্তভোগী আসাদুজ্জামান জানান, চাকরির প্রলোভন দেখিয়ে তাকে কক্সবাজারে ডেকে নেওয়া হয়। পরে পাহাড়ের একটি আস্তানায় আটকে রাখা হয় তাকে। সেখানে ৮ দিন বন্দি ছিলেন তিনি। ২ বার পালানোর চেষ্টা করেও সফল হননি।

আসাদুজ্জামান আরও বলেন, বন্দিশালায় ৫০ জনের বেশি মানুষ ছিলেন, তাদের সাগরপথে পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। পাহাড়ে সশস্ত্র লোকজন আস্তানাটি পাহারা দিতেন। বন্দিদের মোবাইল ফোন ও ব্যক্তিগত জিনিসপত্র কেড়ে নেওয়া হয়েছিল।

কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, রঙ্গীখালীর পাহাড়ে ৩টি মরদেহ পড়ে থাকার তথ্য পাওয়া গেছে তবে যতক্ষণ না সেগুলো উদ্ধার হচ্ছে তা নিশ্চিত বলা যাচ্ছে না, সেখানে আসলে মরদেহগুলো আছে কিনা। তা সন্ধানে আমরা কাজ করছি।

মানবপাচারকারী চক্রের তৎপরতা নির্মূল না করা পর্যন্ত যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।

টেকনাফের পাহাড়ি এলাকায় মানবপাচার চক্রের আস্তানা ঘিরে যৌথ বাহিনীর এই অভিযান চলমান থাকায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অভিযানের অগ্রগতি অনুযায়ী পরবর্তী তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

কক্সবাজারের খরুলিয়ায় গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে প্রেরণ
আইন ও অপরাধ

কক্সবাজারের খরুলিয়ায় গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে প্রেরণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খরুলিয়ায় চলন্ত মাইক্রোবাসের গতিরোধ করে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে কক্সবাজার…

টেকনাফের পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানে আরও তিনজনের লাশের সন্ধান
আইন ও অপরাধ

টেকনাফের পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানে আরও তিনজনের লাশের সন্ধান

কক্সবাজারের টেকনাফে সেনা সদস্য নিহতের পর পাহাড়ে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় তিনজনের মরদেহের সন্ধান পাওয়া গেছে।…

এক রাতে মানিকগঞ্জে শ্রমিকবাহী বাসে আগুন, ঢাকায় আট ককটেল বিস্ফোরণ
আইন ও অপরাধ

এক রাতে মানিকগঞ্জে শ্রমিকবাহী বাসে আগুন, ঢাকায় আট ককটেল বিস্ফোরণ

শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত দেশের দুই প্রান্তে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের সাটুরিয়ায় দুর্বৃত্তরা গভীর রাতে শ্রমিকবাহী এ…

কেরানীগঞ্জে চাঁদাবাজির মামলার বাদীই গ্রেপ্তার, ‘মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে’ অভিযোগ স্ত্রীর
আইন ও অপরাধ

কেরানীগঞ্জে চাঁদাবাজির মামলার বাদীই গ্রেপ্তার, ‘মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে’ অভিযোগ স্ত্রীর

ঢাকার কেরানীগঞ্জে জমি দখল ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির ৯ নেতা-কর্মী ও সমর্থকের বিরুদ্ধে মামলা করেছিলেন তাজুল ইসলাম (৫১)। এবার সন্ত্রাসবির…