…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

কক্সবাজারের খরুলিয়ায় গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের খরুলিয়ায় গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে প্রেরণ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খরুলিয়ায় চলন্ত মাইক্রোবাসের গতিরোধ করে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকায় একটি গ্যাস পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

আহত মাহমুদুল হক (৫২) কক্সবাজার সদরের লিংক রোড এলাকার বাসিন্দা। তিনি পেশায় ঠিকাদার ও আসবাবপত্র ব্যবসায়ী। পরিবার নিয়ে তিনি শহরের হাশেমিয়া মাদরাসা এলাকায় বসবাস করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ব্যক্তিগত নোয়া গাড়িতে করে রামুর দিকে যাচ্ছিলেন মাহমুদুল হক। পথে খরুলিয়া এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি তার গাড়ির গতিরোধ করেন।

এরপর তারা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করলে তার পিঠ ও কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।

মাহমুদুল হক জানিয়েছেন, হামলাকারীদের মধ্যে লিংক রোড এলাকার জায়েদ, কিতাব আলী, ওয়াজেদ আলী ও আবু নাছেরকে তিনি চিনতে পেরেছেন।

দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে দাবি তার। তার অভিযোগ, হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা লিংক রোড এলাকার বাসিন্দা ও ঝিলংজা ইউনিয়ন পরিষদের সদস্য এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীর ভাই ও স্বজন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানান ওসি। হামলায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।

হামলার সঙ্গে স্থানীয় বিএনপি নেতাদের সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে ওসি বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার
আইন ও অপরাধ

চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের ষোলশহরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় ও চান্দগাঁও ভূমি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় পাঁচজন…

টেকনাফের পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানে আরও তিনজনের লাশের সন্ধান
আইন ও অপরাধ

টেকনাফের পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানে আরও তিনজনের লাশের সন্ধান

কক্সবাজারের টেকনাফে সেনা সদস্য নিহতের পর পাহাড়ে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় তিনজনের মরদেহের সন্ধান পাওয়া গেছে।…

খুলনার জাহাঙ্গীর হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জসিম ১৭ বছর পর চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার
আইন ও অপরাধ

খুলনার জাহাঙ্গীর হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জসিম ১৭ বছর পর চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার

খুলনার সোনাডাঙ্গা থানা এলাকার জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জসিমকে (৫০) ১৭ বছর পর গ্রেপ্তার করেছে এসআরবি।…

সীতাকুণ্ডে ছাত্রী মাইশা নিহতের ঘটনায় লরিচালক গ্রেপ্তার
আইন ও অপরাধ

সীতাকুণ্ডে ছাত্রী মাইশা নিহতের ঘটনায় লরিচালক গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুসফিরাত নিহতের ঘটনায় অভিযুক্ত লরিচালককে গ…