চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের ষোলশহরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় ও চান্দগাঁও ভূমি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এই তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) গভীর রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচলাইশ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে ফ্লাইওভারের ওপর থেকে দুর্বৃত্তরা এলজিইডির কার্যালয় ও চান্দগাঁও ভূমি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানায়।




