…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

নিজস্ব প্রতিবেদক
হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’
ছবি: সংগৃহীত

ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কাটা পাহাড় সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবি হলো—ওসমান হাদি হত্যার বিচার, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং শাপলা, পিলখানা ও জুলাই গণহত্যার বিচার।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘ওসমান হাদি, বাংলাদেশের আজাদি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। বক্তব্যের পর তিনি উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি নিজের শত্রুতার কারণে শহীদ হননি। তাঁর সঙ্গে কারও জমি নিয়ে বিরোধ ছিল না, ব্যক্তিগত কোনো মামলাও ছিল না। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলে শহীদ হয়েছেন। তাঁর হত্যার বিচার করা বাংলাদেশ রাষ্ট্রের ওপর ফরজ।

তিনি আরও বলেন, এই বিচারের মাধ্যমে ওসমান হাদি ব্যক্তিগতভাবে কিছু না পেলেও বাংলাদেশ ইনসাফ প্রতিষ্ঠার একটি দৃষ্টান্ত স্থাপন করবে। একজন নাগরিকের সঙ্গে হওয়া অন্যায়ের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি গত ৬ অক্টোবর বাংলাবান্ধা থেকে শুরু হয়। দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালনের পর টেকনাফে গিয়ে এই কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

সীতাকুণ্ডে ছাত্রী মাইশা নিহতের ঘটনায় লরিচালক রিয়াজ উদ্দিন গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় উল্টে যাওয়া মিনিবাসের নিচে চাপা পড়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা ম…

চট্টগ্রামে এলজিইডি ও চান্দগাঁও ভূমি কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রলবোমা, হতাহত নেই
আইন ও অপরাধ

চট্টগ্রামে এলজিইডি ও চান্দগাঁও ভূমি কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রলবোমা, হতাহত নেই

চট্টগ্রাম নগরের দুটি সরকারি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় এই ঘটন…

ফেনীতে অস্ত্রের মুখে শুঁটকিবোঝাই কাভার্ডভ্যান ছিনতাই: জামালপুর থেকে গ্রেপ্তার ৪, উদ্ধার ১৬০ বস্তা শুঁটকি
আইন ও অপরাধ

ফেনীতে অস্ত্রের মুখে শুঁটকিবোঝাই কাভার্ডভ্যান ছিনতাই: জামালপুর থেকে গ্রেপ্তার ৪, উদ্ধার ১৬০ বস্তা শুঁটকি

চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে যাওয়ার পথে ফেনীতে অস্ত্রের মুখে শুঁটকিবোঝাই একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাইয়ের…

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবু মোকারম সোনারগাঁয়ে গ্রেপ্তার
আইন ও অপরাধ

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবু মোকারম সোনারগাঁয়ে গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) নারায়ণগঞ্জের সোনারগাঁ…