…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চট্টগ্রামে এলজিইডি ও চান্দগাঁও ভূমি কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রলবোমা, হতাহত নেই

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে এলজিইডি ও চান্দগাঁও ভূমি কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রলবোমা, হতাহত নেই
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের দুটি সরকারি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় এই ঘটনা ঘটে।

আখতারুজ্জামান উড়ালসড়ক থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় ও চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে পেট্রলবোমাগুলো ছোড়া হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক রাতে বলেন, দুটি কার্যালয়ের সামনে মোট তিনটি পেট্রলবোমা ছোড়া হয়েছে।

ওসি জানান, এলজিইডি কার্যালয়ের সামনে পড়ার পর পেট্রলবোমাগুলো ভেঙে যাওয়ায় আগুন ধরেনি।

অন্যদিকে চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে পড়া পেট্রলবোমাটি ৮ থেকে ১০ সেকেন্ড জ্বলে নিভে যায়। পরে সেখানকার কর্মচারীরা সেটি নালায় ফেলে দেন।

এই ঘটনায় কেউ হতাহত হননি। কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

ওসি মোজাম্মেল হক আরও বলেন, উড়ালসড়ক থেকে মোটরসাইকেল বা গাড়িতে করে পেট্রলবোমাগুলো ছোড়া হয়ে থাকতে পারে।

ঘটনার পর আশপাশের ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করছে পুলিশ। জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে বলে ওসি জানিয়েছেন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’
আইন ও অপরাধ

হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।…

ফেনীতে অস্ত্রের মুখে শুঁটকিবোঝাই কাভার্ডভ্যান ছিনতাই: জামালপুর থেকে গ্রেপ্তার ৪, উদ্ধার ১৬০ বস্তা শুঁটকি
আইন ও অপরাধ

ফেনীতে অস্ত্রের মুখে শুঁটকিবোঝাই কাভার্ডভ্যান ছিনতাই: জামালপুর থেকে গ্রেপ্তার ৪, উদ্ধার ১৬০ বস্তা শুঁটকি

চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে যাওয়ার পথে ফেনীতে অস্ত্রের মুখে শুঁটকিবোঝাই একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাইয়ের…

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবু মোকারম সোনারগাঁয়ে গ্রেপ্তার
আইন ও অপরাধ

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবু মোকারম সোনারগাঁয়ে গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) নারায়ণগঞ্জের সোনারগাঁ…

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১,১৭৯, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৬৩৩
আইন ও অপরাধ

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১,১৭৯, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৬৩৩

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ…