…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসের দামে এখনো চাপ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতের আগাম সবজি। এজন্য দামও কমছে তুলনামূলকভাবে। শিম, বেগুন, ফুলকপি, কাঁচামরিচ, পটলসহ বেশ কিছু সবজি কম দামে পাওয়া যাচ্ছে। তবে স্বস্তি নেই মাছ-মাংসে। কিছু মাছের দামে এখনো অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের।

শনিবার রাজধানীর গুলশান, উত্তর বাড্ডাসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। বাজার ঘুরে দেখা যায়, ১২০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি টমেটো। কাঁচামরিচের কেজি ৮০ থেকে ১০০ ও শিম ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

গোল বেগুনের প্রতি কেজি ১০০ টাকা ও লম্বা বেগুন ৮০ টাকা। এছাড়া কাঁকরোল ৬০, করলা ৭০, পটল ৫০, ঢেঁড়স ৫০ থেকে ৬০, কচুর মুখি ৬০ থেকে ৭০ ও চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। পেঁপের কেজি ৩০ টাকা।

গুলশানের কালাচাঁদপুর কাঁচাবাজারে আল্লাহর দান সবজি বিতানের বিক্রেতা জিসান আলম জানান, পাইকারি বাজারে দাম কমেছে। এ কারণে খুচরা বাজারেও কম দামে সবজি বিক্রি করতে পারছেন তারা। সামনে সরবরাহ বাড়লে দাম কমার আরও সম্ভাবনা রয়েছে।

এদিকে বাজারে প্রতি কেজি তেলাপিয়া ২২০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে রুই ২৪০ থেকে ৩০০ ও পাঙাশ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। পাবদার কেজি ৩৬০ টাকা।

ইলিশের দামও বেশ চড়া। এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৮০০ টাকায়। ছোট আকারের ইলিশের কেজিও হাজার টাকার নিচে মিলছে না।

জোয়ার সাহারা বাজারের মাছ বিক্রেতা জাকির হোসেন জানান, মাছের বাজারে দাম এখনো বেশ চড়া। বিশেষ করে বড় আকারের ইলিশ কিনতে গেলে ক্রেতাদের অনেক বেশি টাকা গুনতে হচ্ছে।

মুরগির বাজারেও দামের তেমন স্বস্তি নেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭৫ থেকে ১৮০ টাকা, সোনালি মুরগি ৩১০ থেকে ৩২০ ও লেয়ার মুরগি ৩৫০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা।

মায়ের দোয়া চিকেন হাউজের বিক্রেতা জিসান বলেন, পাইকারি বাজারে মুরগির দাম বেশি থাকায় খুচরা পর্যায়ে দাম কমানো যাচ্ছে না। পাইকারি দামে বাড়তি খরচ হওয়ায় তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

কালাচাঁদপুরে ভাড়া বাসায় থাকেন বেসরকারি চাকরিজীবী সুমন হোসেন। স্ত্রী-সন্তানসহ চার সদস্যের সংসার তার। প্রতি সপ্তাহে একসঙ্গে বাজার করেন তিনি। তার মতে, শীতকালীন সবজি আসায় দাম কিছুটা কমেছে। তবে খোলা বাজারে আরও কম দামে সবজি পাওয়া যাচ্ছে।

নিজের কেনা সবজি দেখিয়ে সুমন বলেন, খোলা বাজার থেকে আধা কেজি কাঁচামরিচ ৩০ টাকায়, লম্বা বেগুন ৬০ টাকা ও শিম ৬০ টাকায় কিনেছি। বিভিন্ন সবজির দোকানে এসব কিনতে গেলে আরও বেশি টাকা গুনতে হতো। তবে মাছ, মুরগি ও গরুর মাংসের দাম আগের সপ্তাহের তুলনায় তেমন কমেনি।

সব মিলিয়ে শীতের সবজি বাজারে আসায় ক্রেতারা কিছুটা স্বস্তি পেলেও মাছ-মাংসের বাজারে সেই স্বস্তি এখনো আসেনি। সরবরাহ বাড়লে সবজির দাম আরও কমতে পারে বলে আশা করছেন বিক্রেতারা।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

সংকটাপন্ন ব্যাংকে বিপিসির ৪ হাজার ৮১৩ কোটি টাকা, তদন্তে সাত সদস্যের কমিটি

সংকটাপন্ন বেসরকারি ব্যাংকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও এর আওতাধীন কোম্পানিগুলোর জমা রয়েছে ৪ হাজার ৮১৩ কোটি ৩২ লাখ টাকা। এ বিপুল অর্থ ফে…

থমকে গেল বাংলা কিউআরে লেনদেনের গতি, অক্টোবরে দৈনিক লেনদেন কমে ১১৯ কোটি টাকায়
অর্থনীতি ও ব্যবসা

থমকে গেল বাংলা কিউআরে লেনদেনের গতি, অক্টোবরে দৈনিক লেনদেন কমে ১১৯ কোটি টাকায়

নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন জনপ্রিয় করার লক্ষ্যে চালু হওয়া ‘বাংলা কিউআর’ উদ্যোগ অনেকটা থমকে গেছে। প্রথম দিকে লেনদেনের গতি আশাব্যঞ্জক হলে…

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ঘিরে নতুন উচ্চতায় জাপান-বাংলাদেশের বিগ-বি, ভারত-প্রসঙ্গে প্রশ্ন তুলল জামায়াত
অর্থনীতি ও ব্যবসা

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ঘিরে নতুন উচ্চতায় জাপান-বাংলাদেশের বিগ-বি, ভারত-প্রসঙ্গে প্রশ্ন তুলল জামায়াত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গত মাসের শেষ সপ্তাহে টোকিও সফরে গিয়েছিলেন। সেখানে দুই দেশের যৌথ ঘোষণায় নতুন করে উঠে এসেছে জাপানের বিগ-বি প্রকল্…

বড়শি দিয়ে মাছ ধরে স্কলারশিপ ও লাখ টাকার পুরস্কার: আমেরিকায় জনপ্রিয় হচ্ছে শিক্ষার্থীদের মাছ ধরার প্রতিযোগিতা
অর্থনীতি ও ব্যবসা

বড়শি দিয়ে মাছ ধরে স্কলারশিপ ও লাখ টাকার পুরস্কার: আমেরিকায় জনপ্রিয় হচ্ছে শিক্ষার্থীদের মাছ ধরার প্রতিযোগিতা

আগস্টের এক শনিবার ভোরে আমেরিকার টেনেসির প্যারিস ল্যান্ডিং স্টেট পার্কের হ্রদে একসঙ্গে ২৫টি নৌকা নামানো হয়। হাইস্কুলের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত দেশ…