…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশজুড়ে আনসার-ভিডিপির কর্মসূচি, পতাকা উত্তোলন ও বাণী পাঠ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

শনিবার (৭ নভেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বাহিনীর সদর দপ্তরসহ দেশের সব রেঞ্জ ও জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এ সময় বাহিনীর কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাযথ পতাকাবিধি অনুসরণ করে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়। বাণীতে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে এর গুরুত্ব ও সমসাময়িক তাৎপর্য তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তৎকালীন রাজনৈতিক অস্থিরতা ও রাষ্ট্রীয় অনিশ্চয়তার প্রেক্ষাপটে সিপাহি-জনতার বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান মুক্ত হন।

পরবর্তী সময়ে তার নেতৃত্বে রাজনৈতিক ও প্রশাসনিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন এবং নির্বাচনী ধারায় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দিবসটির তাৎপর্য তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে বাহিনীর সদস্যদের মধ্যে দেশপ্রেম, জাতীয়তাবোধ, ঐক্য, সংহতি ও দেশসেবার অঙ্গীকার আরও সুদৃঢ় করাই এ আয়োজনের লক্ষ্য।

সদর দপ্তর থেকে মাঠপর্যায়ের কার্যালয় পর্যন্ত বাহিনীর সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে।

বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে ৭ নভেম্বরের চেতনা নতুন প্রজন্মের সদস্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

৭ নভেম্বরের অঙ্গীকার: দেশকে তাঁবেদারি রাষ্ট্রে পরিণত হতে দেব না, তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের স্বার্থ ও অধিকার হরণ করে ভবিষ্যতে কেউ যেন বাংলাদেশকে তাঁবেদারি রাষ্ট্রে পরিণত করতে না পারে, ৭ নভেম্বরের অঙ্গীকার সেটিই হওয়া উচিত বলে মন্তব্য কর…

বিপ্লব ও সংহতি দিবসে আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী, ৩ হাজার ক্যাডেটের প্রদর্শনী
জাতীয়

বিপ্লব ও সংহতি দিবসে আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী, ৩ হাজার ক্যাডেটের প্রদর্শনী

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহম…

জাতীয়

বটতলায় মোড়ক উন্মোচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নতুন বছরের প্রকাশনা উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৭ সালের নববর্ষের প্রকাশনা উৎসব। এবারের আয়োজনের মূল …

জাতীয়

খাগড়াছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই বিআরটিসির বাস, চালক ঘুমিয়ে ছিলেন ভেতরে

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দ…