…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

ফিফার আপিলে শাস্তি কমল মলিনার, বহাল থাকল পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর সংঘর্ষ ও অসদাচরণের ঘটনায় বড় শাস্তি পেয়েছিলেন আর্জেন্টিনার তিন ফুটবলার। এর মধ্যে দুজনের শাস্তি পুনর্বিবেচনা করেছে ফিফা।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, ফিফার আপিল বিভাগ নাহুয়েল মলিনার শাস্তি কমিয়েছে। তবে লিয়েন্দ্রো পারেদেসের ১০ ম্যাচের শাস্তি বহাল রাখা হয়েছে।

এর আগে মলিনাকে সাত ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা, আপিলে সেই শাস্তি কমিয়ে চার ম্যাচ করা হয়েছে। পাশাপাশি তার জরিমানা ৯০ হাজার থেকে কমিয়ে করা হয়েছে ৬০ হাজার ডলার।

ফাইনালে জয় উদযাপনরত স্পেনের মিডফিল্ডার রদ্রিকে ঘুষি মেরেছিলেন মলিনা।

বর্তমানে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে খেলা মিডফিল্ডার পারেদেসের শাস্তি কমেনি। স্পেনের খেলোয়াড়দের উদযাপনের মধ্যে এরিক গার্সিয়াকে ধাক্কা ও আঘাত করার পাশাপাশি গাভির সঙ্গেও সংঘর্ষে জড়িয়েছিলেন তিনি।

এ ঘটনায় তার ১০ ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৯০ হাজার ডলার জরিমানা বহাল রেখেছে ফিফা।

পারেদেসের শাস্তির পাশাপাশি বৈষম্যমূলক স্লোগানের জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর আরোপিত ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানাও বহাল রেখেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।

তবে পারেদেসের নিষেধাজ্ঞা এবং বর্ণবাদী স্লোগানের জরিমানার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া সালিশি আদালতে (সিএএস) আপিল করার ঘোষণা দিয়েছে এএফএ। সিদ্ধান্তগুলোর বিস্তারিত কারণ জানতে চাওয়ার পর আপিল করবে সংস্থাটি।

তাদের দাবি, আপিলের পক্ষে যথেষ্ট তথ্যগত ও আইনি যুক্তি রয়েছে।

এর আগে ফিফার নিষেধাজ্ঞা অনুযায়ী, থিয়াগো আলমাদাকে এক ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছিল। অন্যদিকে, দানি ওলমোকে ঘুষি মারার ঘটনায় আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা করা হয়।

আগের আন্তর্জাতিক বিরতিতেই এই দুই কোচ-ফুটবলারের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে।

প্রসঙ্গত, চলতি মাসে ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। লিওনেল মেসির অবসর পরবর্তী প্রথম ম্যাচে আগামী ১৩ নভেম্বর বুয়েন্স আয়ার্সে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। এরপর ১৭ নভেম্বর কর্দোবায় কোস্টারিকার বিপক্ষে লড়বে আলবিসেলেস্তেরা।

খেলা বিভাগের আরও খবর

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ সামি
খেলা

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ সামি

ভারতের পেসার মোহাম্মদ সামি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এর মধ্য দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে তাঁর দীর্ঘ ১৩ বছরের পথচলার অবসান হলো।…

সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, হৃদয়ের ফিফটিতে প্রতিরোধের চেষ্টা
খেলা

সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, হৃদয়ের ফিফটিতে প্রতিরোধের চেষ্টা

সিলেট টেস্টের তৃতীয় দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। স্বাগতিকেরা ৬ উইকেট হারিয়ে বিপদে থাকলেও একা লড়ে যাচ্ছেন তাওহীদ হৃদয়।…

খেলা

সিলেট টেস্টে হৃদয়ের প্রথম ফিফটি, তবু ২১৬ রানে পিছিয়ে বাংলাদেশ

আন্তর্জাতিক ক্যারিয়ারে তৃতীয় টেস্ট খেলতে নেমে প্রথম হাফসেঞ্চুরি করলেন তাওহীদ হৃদয়। সিলেট টেস্টের তৃতীয় দিনে তাঁর এই ফিফটি বাংলাদেশের ব্যাটিংয়ের জ…

খেলাধুলাই যুব সমাজকে অপরাধ থেকে দূরে রাখতে পারে: গণপূর্ত প্রতিমন্ত্রী
খেলা

খেলাধুলাই যুব সমাজকে অপরাধ থেকে দূরে রাখতে পারে: গণপূর্ত প্রতিমন্ত্রী

যুব সমাজকে অপরাধপ্রবণতা থেকে দূরে রেখে সুস্থ ও স্বাভাবিক জীবনে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ…