…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

খেলাধুলাই যুব সমাজকে অপরাধ থেকে দূরে রাখতে পারে: গণপূর্ত প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
খেলাধুলাই যুব সমাজকে অপরাধ থেকে দূরে রাখতে পারে: গণপূর্ত প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

যুব সমাজকে অপরাধপ্রবণতা থেকে দূরে রেখে সুস্থ ও স্বাভাবিক জীবনে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর। তিনি বলেন, যুব সমাজই দেশের চালিকাশক্তি। তাই লেখাপড়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলেও দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ব্যাপক অবদান রাখা হয়েছে। খেলাধুলার প্রসারে তাঁদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারাবাহিকতা এগিয়ে নিচ্ছেন।

খেলাধুলাকে শুধু শখের বিষয় হিসেবে নয়, বরং মর্যাদাপূর্ণ ও স্থায়ী পেশা হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন নীতিগত পদক্ষেপ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। ইতিমধ্যে এ লক্ষ্যে কাজ শুরু হয়েছে।

ক্রিকেটে বাংলাদেশ বিশ্বে বিশেষ পরিচিতি অর্জন করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, একইভাবে ফুটবলেও বাংলাদেশ একদিন আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল বেরুনী সৈকত, স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাছির উদ্দীন তালুকদার, স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মইনুল হাসান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে শুক্রবার সকালে প্রতিমন্ত্রী উপজেলার নাপিতখালী এলাকায় ২২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে তাগিদ দেন।

পরে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন এবং সম্ভাব্য প্রকল্পের স্থান ঘুরে দেখেন। সর্বশেষ উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত রেস্টহাউসের উদ্বোধন করেন তিনি।

সাংগঠনিক শৃঙ্খলা ও পারস্পরিক সৌজন্যবোধ বজায় রাখার স্বার্থে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ব্যক্তিগত ছবি কিংবা প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ধারণ করা কোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার না করার জন্য নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

খেলা বিভাগের আরও খবর

খেলা

অভিষেকের দিনেই টেস্টকে বিদায় বললেন মোহাম্মদ শামি, ৬৪ ম্যাচে ২২৯ উইকেটের ক্যারিয়ারের ইতি

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর ভারত জাতীয় দলে সুযোগ মেলেনি তারকা পেসার মোহাম্মদ শামির। আর টেস্ট ফরম্যাটে তিনি শেষবার খেলেছিলেন ২০২৩ সালে। সংক্ষিপ্ত …

গার্ডিয়ান্স পিচারদের জুয়া মামলায় সাক্ষ্য দিলেন ক্যাচার বো নেইলর
খেলা

গার্ডিয়ান্স পিচারদের জুয়া মামলায় সাক্ষ্য দিলেন ক্যাচার বো নেইলর

ক্লিভল্যান্ড গার্ডিয়ান্সের পিচারদের বিরুদ্ধে জুয়ার অভিযোগের মামলায় বৃহস্পতিবার নিউইয়র্কের আদালতে সাক্ষ্য দিয়েছেন ক্যাচার বো নেইলর। অভিযোগ, গার্ডি…

হারবার্টকে ‘ডেলি মিট’ বলায় ক্ষমা চাইলেন র‌্যামসের কুয়েন্টিন লেক
খেলা

হারবার্টকে ‘ডেলি মিট’ বলায় ক্ষমা চাইলেন র‌্যামসের কুয়েন্টিন লেক

লস অ্যাঞ্জেলেস র‌্যামসের সেফটি কুয়েন্টিন লেক লস অ্যাঞ্জেলেস চার্জার্সের কোয়ার্টারব্যাক জাস্টিন হারবার্টের কাছে ক্ষমা চেয়েছেন। একটি পডকাস্টে হারবার্…

একই দিনে ভুল বাস্কেটে বল ঢোকাল দুই দল, শেষ সেকেন্ডে নাটকীয় জয় নিউ মেক্সিকো স্টেটের
খেলা

একই দিনে ভুল বাস্কেটে বল ঢোকাল দুই দল, শেষ সেকেন্ডে নাটকীয় জয় নিউ মেক্সিকো স্টেটের

যুক্তরাষ্ট্রের নারী কলেজ বাস্কেটবলে শুক্রবার একই দিনে দুটি দল নিজেদের বাস্কেটে বল ঢুকিয়ে প্রতিপক্ষকে পয়েন্ট উপহার দিয়েছে। দল দুটি হলো নিউ মেক্সিকো …