…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শেষ হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক

২০২৬ সালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের (খাতা চ্যালেঞ্জ) আবেদন শেষ হচ্ছে আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬)। প্রকাশিত ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আজ পর্যন্ত নির্ধারিত পদ্ধতিতে খাতা চ্যালেঞ্জের আবেদন করতে পারবেন।

গত ৩১ অক্টোবর ২০২৬ এইচএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে প্রায় ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। অনেক শিক্ষার্থী প্রত্যাশা অনুযায়ী ফল পাননি। তাঁদের জন্যই ফল পুনর্নিরীক্ষণের সুযোগ দিয়েছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছিল গত রোববার (১ নভেম্বর ২০২৬) থেকে। আবেদন করতে হবে অনলাইনে। ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

ফল পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত স্থানে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে।

এরপর বোর্ডের ড্রপডাউন তালিকা থেকে বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। এরপর শিক্ষার্থীর মোবাইল নম্বর দিতে হবে।

পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হলে ওই মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে। তাই আবেদনের সময় সঠিক মোবাইল নম্বর দেওয়া জরুরি।

পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের জন্য সংশ্লিষ্ট বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।

প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা করে ফি দিতে হবে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। পরবর্তী ধাপে প্রদেয় ফির পরিমাণ দেখা যাবে।

বিকাশ, নগদ, ডিবিবিএল রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপ সংশ্লিষ্ট পোর্টালের ‘পে’ বাটনে ক্লিক করে দেখা যাবে।

ফি পরিশোধের পর আবেদন পোর্টালে প্রবেশ করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। একবার ফি প্রদান করে আবেদন জমা দেওয়ার পর আরও বিষয় যুক্ত করতে চাইলে একই পদ্ধতিতে আবেদন করা যাবে। তবে এ ক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো (যেগুলোর জন্য এখনো ফি প্রদান করা হয়নি) প্রত্যাহার করা যাবে এবং নতুন বিষয় নির্বাচন করা যাবে।

তবে একবার ফি জমা দেওয়ার পর আবেদন করা বিষয়গুলো আর বাতিল করা যাবে না। এ ক্ষেত্রে কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না। তাই আবেদন জমা দেওয়ার আগে বিষয় নির্বাচন ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শিক্ষা বিভাগের আরও খবর

ঢাবিতে এক্সিকিউটিভ এমআইটি কোর্সে ভর্তির আবেদন শুরু, শেষ ১৮ ডিসেম্বর
শিক্ষা

ঢাবিতে এক্সিকিউটিভ এমআইটি কোর্সে ভর্তির আবেদন শুরু, শেষ ১৮ ডিসেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি) স্প্রিং ২০২৬-২৭ সেশনে এক্সিকিউটিভ মাস্টার ইন ইনফরমেশন টেকনোলজি (এমআইটি) প্রোগ্রামে ভর…

শিক্ষা

ভাষা ও জ্ঞানচর্চার নতুন ভাবনা নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

ভাষাশিক্ষা ও জ্ঞানচর্চার নতুন ভাবনা নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে শুরু হয়েছে দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন।…

শিক্ষা

দাখিলে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা পড়বে বিনা বেতনে, টাকা যাবে সরাসরি ব্যাংকে

দাখিল পরীক্ষায় মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাবে। তাদের বৃত্তির টাকা সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হবে। এ …

শিক্ষা

কক্সবাজার যাওয়ার পথে শিক্ষাসফরের বাস পুকুরে, শিক্ষকসহ নিহত ২

চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষাসফরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস গভীর পুকুরে পড়ে শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত আটজন শিক্ষার্…