…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

নাটোরে বটগাছের মগডালে উঠে যাওয়া কিশোরকে তিন ঘণ্টা পর নিরাপদে নামাল ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
নাটোরে বটগাছের মগডালে উঠে যাওয়া কিশোরকে তিন ঘণ্টা পর নিরাপদে নামাল ফায়ার সার্ভিস
ছবি: সংগৃহীত

নাটোরের নলডাঙ্গায় একটি মাদ্রাসার বটগাছের মগডালে উঠে পড়ে মো. আলহাজ্ব (১৩) নামের এক কিশোর। প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে তাকে নিরাপদে নামিয়ে আনেন। পরে তাকে নানা-নানির হাতে তুলে দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামের একটি মাদ্রাসা-সংলগ্ন বটগাছে এই ঘটনা ঘটে।

আলহাজ্ব নলডাঙ্গা পৌরসভার পশ্চিম সোনাপাতিল এলাকার বাসিন্দা মো. রাসেলের ছেলে। পরিবারের সদস্যরা জানান, আলহাজ্ব মানসিকভাবে ভারসাম্যহীন।

স্থানীয় সূত্রে জানা যায়, আলহাজ্ব তার নানা-নানির সঙ্গে থাকে। গতকাল সকাল সাতটার দিকে তাকে খুঁজে না পেয়ে নানা-নানি বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা জানতে পারেন, বাঁশিলা এলাকার একটি মাদ্রাসার বটগাছের মাথায় উঠে বসে আছে আলহাজ্ব।

স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও তাকে গাছ থেকে নামাতে পারেননি। পরে নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

এ সময় গাছের নিচে নেট বিছিয়ে এবং বিভিন্ন প্রলোভনে কিশোরটিকে নামানোর চেষ্টা করা হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে কলা-বিস্কুট খাওয়ানোর কথা বলে নামানোর চেষ্টা করেন।

অভিযানটিতে নেতৃত্ব দেন নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা গোলাম মোস্তফা। তিনি আজ শনিবার দুপুরে বলেন, ‘আমাদের দেখে ছেলেটি বটগাছের আরও উপরের ডালে উঠতে থাকে। আমরা তাকে কলা-বিস্কুট খাওয়ানোর কথা বলে নামানোর চেষ্টা করি। কিন্তু তাতে কাজ না হওয়ায় আমাদের একজন গাছে উঠে তাকে উদ্ধার করে নিয়ে আসে। নিরাপত্তার জন্য নিচে জাল ধরে রাখা ছিল। শেষ পর্যন্ত নিরাপদে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে।’

দীর্ঘ সময় গাছের ওপরে থাকার পরও কিশোরটি সুস্থ রয়েছে বলে জানা গেছে। উদ্ধারের পর তাকে তার নানা-নানির জিম্মায় দেওয়া হয়।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

টেকনাফের পাহাড়ে তিন মরদেহের খবরে চার ঘণ্টার তল্লাশি, মেলেনি কারও সন্ধান

কক্সবাজারের টেকনাফের লেদা-রঙ্গিখালীর দুর্গম পাহাড়ে মানবপাচারকারী চক্রের বন্দিশালার আশপাশে তিনটি মরদেহ পড়ে থাকার খবরের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়েছে …

আইন ও অপরাধ

চাঁদপুরে একদিনে ৭৪ জন গ্রেপ্তার, আটক ১৯ কিশোর গ্যাং সদস্য

চাঁদপুর জেলার বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৭৪ জন আসামিকে গ্রেপ্তার এবং ১৯ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করা হয়েছে।…

আইন ও অপরাধ

গ্রাম পুলিশের বেতন বাড়ল, অবসর ভাতাও বাড়ছে: প্রধানমন্ত্রীর ঘোষণা

তৃণমূল পর্যায়ে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন এবং অবসরকালীন আর্থিক সুযোগ-সুবিধা উল্লেখযোগ্য হারে বৃদ্ধির ঘোষণা …

আইন ও অপরাধ

চট্টগ্রামে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার, ১৬৪ ধারায় স্বীকারোক্তি

চট্টগ্রামের চন্দনাইশে এক ব্যক্তিকে মারধর করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরুমতি সেতুর পাশে ফেলে যাওয়ার অভিযোগ ওঠে তার স্ত্রীসহ আরও পাঁচ থেকে সাতজনে…