…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ

নিজস্ব প্রতিবেদক

বরিশালে কীর্তনখোলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে কোস্ট গার্ডের অভিযানে দুটি ড্রেজার ও দুটি বাল্কহেড জব্দ করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

সাব্বির আলম সুজন জানান, শনিবার সকাল ৮টায় বরিশাল সদর থানাধীন চরবাড়িয়া সংলগ্ন কীর্তনখোলা নদীতে কোস্ট গার্ড স্টেশন বরিশালের রুটিন টহল চলছিল। টহলের সময় সেখানে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা যায়।

টহল দল ঘটনাস্থলে পৌঁছে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি বাল্কহেড ও দুটি ড্রেজার জব্দ করে। জব্দ করা যানগুলো দিয়েই নদী থেকে বালু তোলা হচ্ছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড।

অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা।

পরে বরিশাল সদরের সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টের মাধ্যমে ড্রেজার ও বাল্কহেডের মালিকদের কাছ থেকে চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

আদায় করা জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। এরপর মুচলেকা নিয়ে জব্দ করা ড্রেজার ও বাল্কহেডগুলো ছেড়ে দেওয়া হয়।

সাব্বির আলম সুজন বলেন, বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলি জমি এবং বসতভিটা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

উত্তরার দক্ষিণখানে নারীকে কুপিয়ে হত্যা, মাদক ব্যবসায় আধিপত্যের বিরোধের সন্দেহ পুলিশের
আইন ও অপরাধ

উত্তরার দক্ষিণখানে নারীকে কুপিয়ে হত্যা, মাদক ব্যবসায় আধিপত্যের বিরোধের সন্দেহ পুলিশের

রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকা থেকে সনি আক্তার (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে।…

নিউগিনি প্রপার্টিজে আবার হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১৪
আইন ও অপরাধ

নিউগিনি প্রপার্টিজে আবার হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১৪

রাজধানীর ক্যান্টনমেন্টের ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজের ভেতরে আবার হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন পুরুষ ও চারজন নারীসহ…

আইন ও অপরাধ

মানিকগঞ্জে শিক্ষকের বাড়িতে ডাকাতি: অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ ও নগদ টাকা লুট

মানিকগঞ্জের শিবালয়ে এক শিক্ষকের বাড়িতে গভীর রাতে হানা দিয়ে প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্ধলাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় অস্ত্রের ম…

গাজীপুরের শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক, ১২ মামলায় গ্রেপ্তার ৭০; তৌফিকের মৃত্যুতে মামলা হয়নি
আইন ও অপরাধ

গাজীপুরের শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক, ১২ মামলায় গ্রেপ্তার ৭০; তৌফিকের মৃত্যুতে মামলা হয়নি

শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তৌফিকের মৃত্যুর ঘটনায় কোনো মামলা হয়নি।…