…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

পঞ্চগড়ে পেট্রল ঢেলে ব্যবসায়ীর বাড়িতে আগুন, পাওনা টাকার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
পঞ্চগড়ে পেট্রল ঢেলে ব্যবসায়ীর বাড়িতে আগুন, পাওনা টাকার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ
ছবি: সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের খাসমহল এলাকায় ব্যবসায়ী ইসলামুল হকের বাড়িতে রাতের আঁধারে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী ইসলামুল হকের অভিযোগ, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তিনি বাড়িতে না থাকার সুযোগে তাঁর একসময়ের ব্যবসায়িক অংশীদার রেজাউল করিম জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যান। তাঁরা একই এলাকার বাসিন্দা।

আগুন লাগার পরপরই ঘরে থাকা লোকজন তা টের পান। ফলে প্রাণে রক্ষা পেলেও ঘরের গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ কিছু জিনিসপত্র পুড়ে যায়। তাঁদের চিৎকারে বাড়ির অন্য লোকজন এবং প্রতিবেশীরা ছুটে এসে ঘরে থাকা লোকজনকে উদ্ধার করেন এবং আগুন নেভাতে সক্ষম হন।

সকালে বাড়ি ফিরে পোড়া ঘরের দৃশ্য দেখে দিশাহারা হয়ে পড়েন ওই ব্যবসায়ী। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে পঞ্চগড় সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ী ইসলামুল হক।

ইসলামুল হক বলেন, আর একটু হলে তাঁর স্ত্রী ও মেয়েসহ পরিবারের সবাই আগুনে পুড়ে মারা যেতেন। তিনি বলেন, রেজাউল ও তাঁর সহযোগীকে সেখান থেকে পালিয়ে যেতে অনেকেই দেখেছেন।

তাঁর দাবি, রেজাউলের কাছে ব্যবসার ১১ লাখ টাকা পাওনা রয়েছে তাঁর। লোকসান দেখিয়ে সেই টাকা আর দিচ্ছেন না রেজাউল। টাকার চাপ দেওয়ায় রেজাউল তাঁকে হুমকি-ধমকি দিতেন। তাঁর অভিযোগ, আমাকে পরিকল্পিতভাবে হত্যার জন্য সে ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। আমি এর বিচার চাই।

সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, এটা জঘন্য কাজ। আজ পরিবারটির অনেক বড় ক্ষতি হয়ে যেত। যারা এমনটি করেছে, আমরা তাঁদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন রেজাউল করিম। তিনি বলেন, ইসলামুল তাঁর কাছে জমির বায়না হিসেবে ১০ লাখ টাকা নিয়েছিলেন। পরে তাঁকে জমি না দিয়ে অন্য মানুষের কাছে জমি বিক্রি করে দেন। তিনি বলেন, আমি আমার টাকা ফেরত চাওয়ায় সে অগ্নিকাণ্ডের নাটক সাজিয়েছে। তাঁর কাছে বহু মানুষ টাকা পায়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

উত্তরার দক্ষিণখানে নারীকে কুপিয়ে হত্যা, মাদক ব্যবসায় আধিপত্যের বিরোধের সন্দেহ পুলিশের
আইন ও অপরাধ

উত্তরার দক্ষিণখানে নারীকে কুপিয়ে হত্যা, মাদক ব্যবসায় আধিপত্যের বিরোধের সন্দেহ পুলিশের

রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকা থেকে সনি আক্তার (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে।…

নিউগিনি প্রপার্টিজে আবার হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১৪
আইন ও অপরাধ

নিউগিনি প্রপার্টিজে আবার হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১৪

রাজধানীর ক্যান্টনমেন্টের ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজের ভেতরে আবার হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন পুরুষ ও চারজন নারীসহ…

আইন ও অপরাধ

মানিকগঞ্জে শিক্ষকের বাড়িতে ডাকাতি: অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ ও নগদ টাকা লুট

মানিকগঞ্জের শিবালয়ে এক শিক্ষকের বাড়িতে গভীর রাতে হানা দিয়ে প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্ধলাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় অস্ত্রের ম…

গাজীপুরের শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক, ১২ মামলায় গ্রেপ্তার ৭০; তৌফিকের মৃত্যুতে মামলা হয়নি
আইন ও অপরাধ

গাজীপুরের শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক, ১২ মামলায় গ্রেপ্তার ৭০; তৌফিকের মৃত্যুতে মামলা হয়নি

শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তৌফিকের মৃত্যুর ঘটনায় কোনো মামলা হয়নি।…