…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

৭ নভেম্বর কোনো দলের একক সম্পত্তি নয়, এটি সর্বস্তরের মানুষের অর্জন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে এ দেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করেছিলেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৭ নভেম্বর) রাতে অফিসার্স ক্লাব ঢাকা কর্তৃক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর এ দেশের জনগণের স্বপ্ন ও প্রত্যাশা পূরণ হয়নি। একদলীয় শাসনের কারণে অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা এবং জাতির মধ্যে ধূমায়িত ক্ষোভের সৃষ্টি হয়েছিল।

তিনি বলেন, সেই সংকটময় মুহূর্তে ভূ-রাজনৈতিক ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে সিপাহী-জনতা বন্দিদশা থেকে মুক্ত করে এনে জিয়াউর রহমানের ওপর দেশের নেতৃত্বের ভার তুলে দিয়েছিল।

জিয়াউর রহমান ক্ষমতার মোহে বা নিজ উদ্যোগে ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব ঘটাননি বলে মন্তব্য করেন মন্ত্রী। তাঁর ভাষায়, জাতির মহতী প্রয়োজনে মানুষই তাকে নেতা বানিয়েছিল।

মন্ত্রী বলেন, জিয়াউর রহমান বাংলাদেশকে অরক্ষিত পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র, সমসাময়িক অর্থনীতি এবং অন্তর্ভুক্তিমূলক এক সংবিধানে ঐক্যবদ্ধ করেছিলেন। এতে এ দেশের প্রতিটি জনগণ এক সুতোয় গেঁথে জাতীয়তাবাদের শক্ত ভিত্তি তৈরি হয়।

তিনি বলেন, ৭ নভেম্বর কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের একক সম্পত্তি নয়; এটি বাংলাদেশি জাতীয়তাবাদ ও সর্বস্তরের মুক্তিকামী মানুষের এক চিরন্তন ও সার্বজনীন অর্জন।

১৮৫৭ সালে ব্রিটিশরা যেটিকে সিপাহী মিউটিনি বলে আখ্যা দিয়েছিল, সেটি ছিল মূলত উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ—এ কথা উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সেই বিপ্লব ব্যর্থ হলেও ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব ব্যর্থ হয়নি। যদি সেদিন এই বিপ্লব সফল না হতো, তবে বাংলাদেশকে হয়তো দীর্ঘ মেয়াদের জন্য অনাগতকালের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হতে হতো।

জুলাই গণঅভ্যুত্থান এবং ২৪-এর রাজনৈতিক চেতনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান একদিনে গড়ে ওঠেনি। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বহু মানুষের আত্মত্যাগ, রক্ত, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিনিময়ে এই অর্জন এসেছে। তাই কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা রাজনৈতিক শক্তির এককভাবে এর মালিকানা দাবি করা সমীচীন নয়, কারণ এই চেতনা সমগ্র জাতির।

সিভিল সার্ভিসের কর্মকর্তাদের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে জনগণের সেবা করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সিভিল সার্ভিসের কর্মকর্তাদের কোনো প্রকার রাজনৈতিক প্রভাব ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে প্রজাতন্ত্রের সেবা ও জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত নির্বাচিত সরকারের ইশতেহার বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

সরকারি কর্মচারীদের মৌলিক দায়িত্ব হলো বেআইনি আদেশ অমান্য করে নিরপেক্ষভাবে রাষ্ট্র পরিচালনা ও নির্বাচনকালীন দায়িত্ব সম্পাদন করা বলে মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ জানান, সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক অংশীদার ও প্রাক্তন সরকারি কর্মকর্তা হিসেবে তিনি এই পরিবারেরই একজন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

রাস্তার সামান্য জায়গা নিয়ে বিরোধ, পিটুনিতে প্রাণ গেল চা-দোকানির

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার জায়গা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. নাঈম খান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। লাঠির আঘাতে তাঁর মাথা…

জাতীয়

বিমানবন্দর থেকে ইতালি প্রবাসীকে আনতে গিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, আহত ৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দিয়েছে একটি মাইক্রোবাস। এতে মাই…

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় কনসার্ট ও শোভাযাত্রা: যানজটের শঙ্কায় সতর্ক ট্রাফিক পুলিশ
জাতীয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় কনসার্ট ও শোভাযাত্রা: যানজটের শঙ্কায় সতর্ক ট্রাফিক পুলিশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীতে একাধিক বড় আয়োজন ঘিরে কয়েকটি সড়কে যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে মানিক মিয়া অ্যাভিনিউ, সং…

জাতীয়

যানজটের চাপে সরানো হলো সীতাকুণ্ডের গতিরোধক, স্থায়ী সমাধান খুঁজবে বিশেষজ্ঞ দল

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাত নিহত হওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসানো…