…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

রাস্তার সামান্য জায়গা নিয়ে বিরোধ, পিটুনিতে প্রাণ গেল চা-দোকানির

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার জায়গা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. নাঈম খান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। লাঠির আঘাতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

শনিবার (৭ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমলাই উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা ৩টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত নাঈম খান সিদ্ধিরগঞ্জের শিমলাই উত্তরপাড়া এলাকার মৃত মঈন খানের ছেলে। পেশায় তিনি একজন চা-দোকানি ছিলেন।

নিহতের মেয়ের জামাতা ইমরান জানান, দুপুরে বাড়ির সামনের রাস্তায় নাঈম খানের ওপর হামলা চালান প্রতিবেশী হোসেন, ইকবাল ও মায়াসহ ৩-৪ জন। এ সময় তাঁরা লাঠিসোঁটা দিয়ে নাঈমকে এলোপাথাড়ি মারধর করেন।

ইমরান বলেন, মারধরে নাঈমের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। একপর্যায়ে রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

খবর পেয়ে স্বজনরা দ্রুত তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

ইমরান আরও বলেন, রাস্তার জায়গা নিয়ে অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ ছিল। রাস্তার সামান্য জায়গা নিয়ে এভাবে একজন মানুষকে পিটিয়ে হত্যা করা হবে, তা তাঁরা কল্পনাও করেননি।

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে নাঈম খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

এক দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু, আহত অন্তত ৪০

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। জামালপুর, চট্টগ্রাম, লালমনিরহাট, রংপুর ও নারায়ণগঞ্জে এসব দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত …

জাতীয়

৭ নভেম্বর কোনো দলের একক সম্পত্তি নয়, এটি সর্বস্তরের মানুষের অর্জন: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে এ দেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করেছিলেন বলে মন্তব্য করেছেন স্বরা…

ফতুল্লায় নির্মাণাধীন ফ্লাইওভার থেকে কংক্রিট পড়ে ইজিবাইকচালক আহত
জাতীয়

ফতুল্লায় নির্মাণাধীন ফ্লাইওভার থেকে কংক্রিট পড়ে ইজিবাইকচালক আহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার থেকে কংক্রিটের দুটি খণ্ড চলন্ত ইজিবাইকের ওপর পড়ে চালক আহত হয়েছেন।…

জাতীয়

বিমানবন্দর থেকে ইতালি প্রবাসীকে আনতে গিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, আহত ৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দিয়েছে একটি মাইক্রোবাস। এতে মাই…