…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ফতুল্লায় নির্মাণাধীন ফ্লাইওভার থেকে কংক্রিট পড়ে ইজিবাইকচালক আহত

নিজস্ব প্রতিবেদক
ফতুল্লায় নির্মাণাধীন ফ্লাইওভার থেকে কংক্রিট পড়ে ইজিবাইকচালক আহত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার থেকে কংক্রিটের দুটি খণ্ড চলন্ত ইজিবাইকের ওপর পড়ে চালক আহত হয়েছেন।

আজ শনিবার বিকেলে কাশিপুর এলাকায় ফ্লাইওভারের ৭২ নম্বর পিলারের নিচে এ দুর্ঘটনা ঘটে। ইজিবাইকটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহত ইজিবাইকচালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার পর ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচলের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৭২ নম্বর পিলারের ওপরের অংশ থেকে কংক্রিটের দুটি বড় খণ্ড ইজিবাইকের ওপর পড়ে। এতে চালক আহত হন এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় কয়েকজন রাজমিস্ত্রি আশঙ্কা প্রকাশ করে বলেন, পিলারের ঢালাইয়ের ভেতরের রড থেকে কংক্রিট আলাদা হয়ে খসে পড়েছে। এ ধরনের সমস্যাকে ‘কংক্রিট স্পলিং’ বলা হয়।

তাঁদের মতে, এ পিলারের পাশাপাশি ফ্লাইওভারের অন্য অংশও পরীক্ষা করা প্রয়োজন।

তবে পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের পরিচালক ওয়াহিদুজ্জামান এ বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘এটি স্পলিংয়ের ঘটনা নয়। নির্মাণকাজের সময় শ্রমিকদের ফেলে যাওয়া একটি কংক্রিটের ব্লক ইজিবাইকের ওপর পড়ে দুর্ঘটনা ঘটেছে। উড়াল সড়কের অন্য কোথাও কোনো সমস্যা নেই। আমরা আশা করছি, ডিসেম্বরের শেষ দিকে প্রধানমন্ত্রী ফ্লাইওভারটি উদ্বোধন করবেন।’

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

এক দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু, আহত অন্তত ৪০

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। জামালপুর, চট্টগ্রাম, লালমনিরহাট, রংপুর ও নারায়ণগঞ্জে এসব দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত …

জাতীয়

রাস্তার সামান্য জায়গা নিয়ে বিরোধ, পিটুনিতে প্রাণ গেল চা-দোকানির

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার জায়গা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. নাঈম খান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। লাঠির আঘাতে তাঁর মাথা…

রংপুরে ডাক বিভাগের কোয়ার্টারে ভাড়াটে: বরাদ্দ কর্মকর্তার নামে, থাকছেন বহিরাগতরা
জাতীয়

রংপুরে ডাক বিভাগের কোয়ার্টারে ভাড়াটে: বরাদ্দ কর্মকর্তার নামে, থাকছেন বহিরাগতরা

রংপুর নগরীর ধাপ এলাকায় ডাক বিভাগের পোস্টাল স্টাফ কোয়ার্টারে সরকারি নির্দেশনা উপেক্ষা করে বরাদ্দপ্রাপকদের পরিবর্তে ভাড়াটে ও সাবলেটবাসীরা বসবাস করছেন…

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: শোভাযাত্রায় নেতৃত্ব দিলেন তারেক রহমান
জাতীয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: শোভাযাত্রায় নেতৃত্ব দিলেন তারেক রহমান

প্রায় ২০ বছর পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবার সরকার গঠনের পর এবারই প্রথম 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উদযাপন করল দলটি। শনিবার বিকেলে রাজধানীর নয…