…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

মার্কিন শুল্ক চুক্তির সুফল পেতে খোলামেলা আলোচনা ও স্বচ্ছতা চান ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক
মার্কিন শুল্ক চুক্তির সুফল পেতে খোলামেলা আলোচনা ও স্বচ্ছতা চান ব্যবসায়ীরা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক বাণিজ্যচুক্তি (এআরটি) নিয়ে পূর্ণ স্বচ্ছতা ও খোলামেলা আলোচনা প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। তাঁদের মতে, চুক্তিতে কী সুযোগ রয়েছে, কী ধরনের ঝুঁকি রয়েছে এবং তা দেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলবে, সেসব বিষয় স্পষ্টভাবে বুঝতে হবে। তা না হলে চুক্তির সুফল পাওয়া কঠিন হবে।

আজ শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। তিন দিনব্যাপী ইউএস ট্রেড শোর শেষ দিনে ‘বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্যের নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) ও ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস।

সেমিনারে ফুটওয়্যার লেদারগুডস অ্যান্ড অ্যাক্সেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএইএ) সভাপতি ও এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ও এর ফলাফল বাংলাদেশকেই সামলাতে হবে। তাই চুক্তিতে কী আছে, তা কীভাবে দেশের স্বার্থে কাজে লাগানো যায়, সে বিষয়ে আলোচনা জরুরি।

নাসিম মঞ্জুর বলেন, চুক্তিটি বাংলাদেশের প্রবৃদ্ধির বড় চালিকাশক্তি হতে পারে। তবে এর জন্য কমপ্লায়েন্স ও পণ্যের সরবরাহ শৃঙ্খলের সন্ধানযোগ্যতা নিশ্চিত করতে বাড়তি ব্যয়ের বিষয়েও প্রস্তুতি নিতে হবে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ককাঠামো ভালোভাবে বিশ্লেষণের পরামর্শও দেন তিনি।

সেমিনারে সিপিডির সম্মাননীয় ফেলো ফাহমিদা খাতুন বলেন, মার্কিন শুল্ক চুক্তির সুবিধা নিতে হলে ব্যবসায়ীদের কমপ্লায়েন্স নিশ্চিত করার পাশাপাশি দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে হবে। এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলাতেও এসব সক্ষমতা প্রয়োজন হবে বলে তিনি মনে করেন।

শাশা ডেনিমসের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ বলেন, চুক্তি স্বাক্ষরের প্রায় এক বছর পার হলেও এর সুবিধা কাজে লাগানোর প্রক্রিয়া নিয়ে রপ্তানিকারকদের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর পর্যাপ্ত আলোচনা নেই। তবে চুক্তির কারণে নতুন মার্কিন ক্রেতারা বাংলাদেশে আসছেন, যা রপ্তানিকারকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে।

সেমিনারে কটন ইউএসএর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ আলী আরসালান জানান, যুক্তরাষ্ট্রের ‘গ্রেট আমেরিকান কটন প্ল্যান’-এ বাংলাদেশের তৈরি পোশাকে মার্কিন তুলা ব্যবহারের ভিত্তিতে শুল্ক ছাড়ের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে এ ব্যবস্থা কীভাবে কার্যকর হবে, তা এখনো স্পষ্ট নয় বলে জানান তিনি।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে ৩১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা
অর্থনীতি ও ব্যবসা

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে ৩১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

আগামী ১ জানুয়ারি শুরু হতে যাচ্ছে ৩১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। ১৯৯৫ সাল থেকে এই মেলা আয়োজিত হচ্ছে। দীর্ঘদিন আগারগাঁওয়ে মেলা আয়োজন…

ঢাকায় ২৬ নভেম্বর শুরু হচ্ছে আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো
অর্থনীতি ও ব্যবসা

ঢাকায় ২৬ নভেম্বর শুরু হচ্ছে আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো

রাজধানীতে আগামী ২৬ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী দশম আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো (আইএফএসএসই-২০২৬)। এতে ২০টির বেশি দেশের ১২০ট…

অর্থনীতি ও ব্যবসা

সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচকের পতন, লেনদেনে শীর্ষে বস্ত্র খাত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সমাপ্ত সপ্তাহে সবকটি মূল্যসূচকের পতন ঘটেছে।…

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ঘিরে নতুন উচ্চতায় জাপান-বাংলাদেশের বিগ-বি, ভারত-প্রসঙ্গে প্রশ্ন তুলল জামায়াত
অর্থনীতি ও ব্যবসা

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ঘিরে নতুন উচ্চতায় জাপান-বাংলাদেশের বিগ-বি, ভারত-প্রসঙ্গে প্রশ্ন তুলল জামায়াত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গত মাসের শেষ সপ্তাহে টোকিও সফরে গিয়েছিলেন। সেখানে দুই দেশের যৌথ ঘোষণায় নতুন করে উঠে এসেছে জাপানের বিগ-বি প্রকল্…