…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি

নিজস্ব প্রতিবেদক

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট উঠেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির মাথায়। শনিবার রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

বিজয়ীর নাম ঘোষণার মুহূর্তে মঞ্চে ছিল টানটান উত্তেজনা। নাম ঘোষণা হতেই আবেগাপ্লুত হয়ে বুকের ওপর হাত রাখেন মাহি। এরপর গত বছরের মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় মুকুট পরিয়ে দেন। পরে দুজন একে অপরকে জড়িয়ে ধরেন। তাদের একসঙ্গে মঞ্চে হাঁটার সময় করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

অনুষ্ঠানে মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন। অফ-শোল্ডার পোশাকটিতে ছিল ভারী পাথরের কাজ। অন্যদিকে বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলার পরনে ছিল হালকা নীল ও সিলভার রঙের গাউন, যার কাঁধের নকশা ছিল পাখার মতো। বিজয়ী ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জাও।

অনুষ্ঠানে ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক উপস্থিত ছিলেন। আরও ছিলেন চিত্রনায়িকা দীঘি, নির্মাতা মেহেদী হাসান হৃদয়সহ একাধিক মডেল ও কোরিওগ্রাফার।

আয়োজকরা জানান, ১১ নভেম্বর থেকে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী অঞ্চল পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিতব্য ৭৫তম মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি।

ছোটপর্দার দর্শকদের কাছে পরিচিত মুখ সামিরা খান মাহি। অভিনয়ের পাশাপাশি তার সাবলীল উপস্থিতি ও আত্মবিশ্বাস তাকে দর্শকের কাছে জনপ্রিয় করে তুলেছে। এবার সৌন্দর্য প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে সেরার স্বীকৃতি পেলেন তিনি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহি বলেন, বাবা মা আমাকে বলেছে, যাও, বিশ্ব জয় করে আসো। সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি। বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।

২০২৫ সালে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে তানজিয়া জামান মিথিলা বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সেরা ৩০-এ জায়গা করে নেন। মিস ইউনিভার্সের মঞ্চে এটিই ছিল বাংলাদেশের প্রথমবারের মতো প্লেসমেন্ট অর্জন। পাশাপাশি পিপলস চয়েস বিভাগেও শীর্ষস্থান অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে আনেন তিনি।

তানজিয়া জামান মিথিলার পর এবার মিস ইউনিভার্স বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি। আন্তর্জাতিক মঞ্চে তার পারফরম্যান্স দেখার অপেক্ষায় এখন দেশের দর্শকরা।

মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জয়ের মধ্য দিয়ে মাহির সামনে এখন বিশ্বমঞ্চের চ্যালেঞ্জ। পুয়ের্তো রিকোতে ১১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ৭৫তম আসরে বিশ্বের নানা দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

বিনোদন বিভাগের আরও খবর

‘গৃহহীন’ মন্তব্য ফিরিয়ে নিলেন নিকোলাস কেজ: মালিবুর বাড়িতে সিংকহোলের পর যা বললেন
বিনোদন

‘গৃহহীন’ মন্তব্য ফিরিয়ে নিলেন নিকোলাস কেজ: মালিবুর বাড়িতে সিংকহোলের পর যা বললেন

সেপ্টেম্বরে মালিবুর বাড়িতে সিংকহোলের ঘটনার কয়েক মাস পর নিজেকে ‘একটু গৃহহীন’ বলে করা মন্তব্য ফিরিয়ে নিলেন হলিউড অভিনেতা নিকোলাস কেজ।…

বাবা হওয়ার ইচ্ছাই মদ ছাড়িয়েছিল, প্রায় ৪০ বছর ধরে সংযমী 'ব্লু লেগুন' তারকা ক্রিস্টোফার অ্যাটকিনস
বিনোদন

বাবা হওয়ার ইচ্ছাই মদ ছাড়িয়েছিল, প্রায় ৪০ বছর ধরে সংযমী 'ব্লু লেগুন' তারকা ক্রিস্টোফার অ্যাটকিনস

'ব্লু লেগুন' তারকা ক্রিস্টোফার অ্যাটকিনস বলেছেন, বাবা হওয়ার ইচ্ছাই তাঁকে মদ ছাড়তে অনুপ্রাণিত করেছিল। প্রায় ৪০ বছর ধরে তিনি মদ্যপান থেকে বিরত আছেন। …

মানিক মিয়া অ্যাভিনিউতে সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চ মাতালেন জেমস
বিনোদন

মানিক মিয়া অ্যাভিনিউতে সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চ মাতালেন জেমস

মঞ্চে একের পর এক প্রিয় গান, সামনে উচ্ছ্বসিত শ্রোতার ভিড়। কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে, কেউ পরিবারের সদস্যদের নিয়ে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে …

বিনোদন

ক্যানভাসে ১৬ নদীর গল্প: ‘নদীলিপি’তে নদী বাঁচানোর শিল্পিত আহ্বান

নদী শুধু জলপ্রবাহ নয়, নদী মানুষের স্মৃতি, জীবন ও সভ্যতার নীরব সাক্ষী। কোথাও নদীর বুকে ভেসে বেড়ানো পুরোনো স্টিমার, লঞ্চ ও নৌকার স্মৃতি, কোথাও বাউলের …