ড্রোন হামলার আতঙ্কে জাপোরিঝিয়া, সম্মুখসারি এখন শহর থেকে ২০ কিলোমিটারের কম দূরে
ইউক্রেনের জাপোরিঝিয়া শহর এখন ক্রমবর্ধমান বিপদের মুখে। একসময় যুদ্ধ থেকে পালিয়ে আসা মানুষের আশ্রয় ছিল এই শহর, এখন রুশ ড্রোন শহরের উপকণ্ঠে পৌঁছে যাচ্ছে।
সম্মুখসারি এখন শহর থেকে ২০ কিলোমিটারেরও কম দূরে। ফলে শহরটির বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
শহর কর্তৃপক্ষ রাস্তাঘাট ও জনজীবন রক্ষায় তৎপরতা বাড়িয়েছে। ড্রোন হামলার ঝুঁকি মোকাবিলায় শহরজুড়ে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।
আল জাজিরার প্রতিবেদক অড্রে ম্যাকআলপাইন শহরটির বর্তমান পরিস্থিতি তুলে ধরেছেন। তাঁর প্রতিবেদনে উঠে এসেছে, আশ্রয়ের শহর হিসেবে পরিচিত জাপোরিঝিয়া এখন নিজেই হামলার আশঙ্কায় দিন কাটাচ্ছে।



