…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় পাঁচ যানবাহনের সংঘর্ষ, অটোরিকশা উল্টে গেল

নিজস্ব প্রতিবেদক
তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় পাঁচ যানবাহনের সংঘর্ষ, অটোরিকশা উল্টে গেল
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের রেনবো ক্রসিং এলাকায় একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাসহ পাঁচটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশাটি উল্টে যায় এবং একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় সিএনজিচালক সামান্য আহত হয়েছেন। তবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

রোববার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার মূল কারণ ছিল ট্রাকটির বেপরোয়া চলাচল ও নিয়ন্ত্রণ হারানো।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমিন জানান, রেনবো ক্রসিং এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় একটি বড় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

ধাক্কায় অটোরিকশাটি ছিটকে গিয়ে দুটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় যানবাহনগুলো একে অপরকে ধাক্কা দেয়। একপর্যায়ে সিএনজিচালিত অটোরিকশাটি উল্টে যায়। এ ছাড়া একটি প্রাইভেটকারের পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পাঁচটি যানবাহনের মধ্যে রয়েছে একটি ট্রাক, একটি নোহা, একটি এক্সিও বা করোলা প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশা।

দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হাতিরঝিল থানা পুলিশ গাড়িটি জব্দ করে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় বিভাগের আরও খবর

মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীর মৃত্যু, আটক ১
জাতীয়

মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীর মৃত্যু, আটক ১

মানিকগঞ্জের হরিরামপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ময়না বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।…

মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন
জাতীয়

মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন

মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে ও আলোকসজ্জার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা ও …

জাতীয়

রাজধানীর তিন এলাকায় একই রাতে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

রাজধানীর ভাটারা, উত্তরা পূর্ব ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে উত্তরা পূর্ব থানা এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফ…