…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীর মৃত্যু, আটক ১

নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীর মৃত্যু, আটক ১
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ময়না বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) বিকেলের দিকে উপজেলার কোকরহাটি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ময়না বেগম কোকরহাটি গ্রামের আক্কাস আলীর স্ত্রী।

জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আইয়ুব আলীর পরিবারের সঙ্গে ময়না বেগমের পরিবারের ২ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার বিকেলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে কথা-কাটাকাটি হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, ওই সময় প্রতিপক্ষের আইয়ুব আলীর ছেলে চঞ্চল, তাঁর স্ত্রী হালিমা বেগম ও চঞ্চলের স্ত্রী জাহানারা বেগমের হামলায় ময়না বেগম গুরুতর আহত হন।

পরে স্বজনেরা তাঁকে দ্রুত উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চঞ্চল নামের একজনকে আটক করা হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।

জাতীয় বিভাগের আরও খবর

মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন
জাতীয়

মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন

মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে ও আলোকসজ্জার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা ও …

জাতীয়

রাজধানীর তিন এলাকায় একই রাতে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

রাজধানীর ভাটারা, উত্তরা পূর্ব ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে উত্তরা পূর্ব থানা এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফ…

ক্যান্টনমেন্ট রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই
জাতীয়

ক্যান্টনমেন্ট রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘ…