…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

বনপাড়ায় দোকান বন্ধ করে ফেরার পথে বিকাশ ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
বনপাড়ায় দোকান বন্ধ করে ফেরার পথে বিকাশ ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে পিস্তল ঠেকিয়ে পরিমল কবিরাজ ওরফে ভূপেন (৪৫) নামের এক বিকাশ ব্যবসায়ীর টাকাভর্তি ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় লোহার রড ও পিস্তলের হাতল দিয়ে আঘাত করে তাঁকে আহত করা হয়। ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি গুলির খোসা ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। আহত ব্যবসায়ী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

গতকাল শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বনপাড়া-ফায়ার সার্ভিস-কুমরুল আঞ্চলিক সড়কের জোয়াড়ী ইউনিয়ন ভূমি অফিসের পশ্চিম পাশে একটি গভীর নলকূপের সামনে এ ঘটনা ঘটে।

আহত পরিমল কবিরাজ উপজেলার কুমরুল হিন্দুপাড়া গ্রামের মৃত প্রভাস কবিরাজের ছেলে। তিনি বনপাড়া বাজারে বিকাশ ও মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন।

ভুক্তভোগীর ছোট ভাই বিপ্লব কবিরাজ জানান, তাঁর বড় ভাই পরিমল কবিরাজ দীর্ঘদিন ধরে বনপাড়া বাজারে বিকাশ ও নগদের ব্যবসা করে আসছেন। গতকাল রাতে দোকান বন্ধ করে টাকাভর্তি ব্যাগ নিয়ে একটি ইজিবাইকে বাড়ি ফিরছিলেন তিনি। ইজিবাইকে তাঁর সঙ্গে আরও দুইজন যাত্রী ছিলেন।

পথিমধ্যে বনপাড়া ফায়ার সার্ভিস মোড় পেরিয়ে কুমরুল আঞ্চলিক সড়কের জোয়াড়ী ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন গভীর নলকূপের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাঁদের ইজিবাইকের গতিরোধ করে।

এ সময় দুর্বৃত্তরা পরিমলের হাতে থাকা টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তাঁকে লোহার রড দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে ধস্তাধস্তির সময় পিস্তলের হাতল দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে দুর্বৃত্তরা।

তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থলে জুতা ও স্যান্ডেল ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি গুলির খোসা ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। পরে স্থানীয় লোকজন আহত পরিমল কবিরাজকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিকুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীর পরিবারকে থানায় এজাহার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

মধ্যরাতে রাজধানীতে তিন ককটেল বিস্ফোরণ, মহাখালীতে পুড়ল বাস
আইন ও অপরাধ

মধ্যরাতে রাজধানীতে তিন ককটেল বিস্ফোরণ, মহাখালীতে পুড়ল বাস

রাজধানীর যাত্রাবাড়ী ও বনানীতে মধ্যরাতে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আ…

রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা গ্রেপ্তার
আইন ও অপরাধ

রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা গ্রেপ্তার

রাঙামাটি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

পোল্যান্ডের ক্রাকফে বন্দুকধারীর গুলিতে নিহত ৬, আহত ১৫
আইন ও অপরাধ

পোল্যান্ডের ক্রাকফে বন্দুকধারীর গুলিতে নিহত ৬, আহত ১৫

পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাকফের ঐতিহাসিক মেইন মার্কেট স্কয়ারে এক উগ্র-ডানপন্থি সশস্ত্র তরুণের এলোপাতাড়ি গুলিবর্ষণে অন্তত ৬ জন নিহত এবং ১৫ …

মাদক ব্যবসার আধিপত্যের জেরে রাজধানীতে নারীকে কুপিয়ে হত্যা
আইন ও অপরাধ

মাদক ব্যবসার আধিপত্যের জেরে রাজধানীতে নারীকে কুপিয়ে হত্যা

রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম সনি আক্তার। তাঁর বয়স ৩০ বছর।…