…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, দুটি ড্রেজার ও দুটি বাল্কহেড জব্দ

নিজস্ব প্রতিবেদক
কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, দুটি ড্রেজার ও দুটি বাল্কহেড জব্দ
ছবি: সংগৃহীত

বরিশালের কীর্তনখোলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার ও দুটি বাল্কহেড জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার ও বাল্কহেড মালিকদের চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, শনিবার সকাল ৮টার দিকে কোস্ট গার্ড স্টেশন বরিশালের একটি দল সদর থানাধীন চরবাড়িয়া সংলগ্ন কীর্তনখোলা নদীতে রুটিন টহল দিচ্ছিল। এ সময় অবৈধভাবে বালু তোলার সময় হাতেনাতে ড্রেজার ও বাল্কহেডগুলো জব্দ করা হয়।

তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকেই আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কোস্ট গার্ড।

পরবর্তীতে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ড্রেজার ও বাল্কহেড মালিকদের কাছ থেকে চার লাখ টাকা জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।

একই সঙ্গে ভবিষ্যতে আর কখনও অবৈধভাবে বালু তুলবে না মর্মে মুচলেকা রেখে ড্রেজার ও বাল্কহেডগুলো ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলি জমি এবং বসত-ভিটে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

চারটি ময়ূর থেকে ৩৭, ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় ব্যতিক্রমী খামারে দর্শনার্থীদের ভিড়

নানা রঙের পালক আর অপূর্ব নৃত্যশৈলী দিয়ে মানুষের মন জয় করে নেওয়া পাখি ময়ূর। ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় এমনই এক ব্যতিক্রমী ময়ূর পাখির খামার গড…

জাতীয়

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননায় পরীমনিকে আইনি নোটিশ

সাংবাদিক হয়রানি এবং জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে (শামসুন্নাহার স্মৃতি) ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। …

কুয়াকাটায় ভ্যান উল্টে নারী চিকিৎসকের মৃত্যু, আহত তিনজন
জাতীয়

কুয়াকাটায় ভ্যান উল্টে নারী চিকিৎসকের মৃত্যু, আহত তিনজন

পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নাবিলা নুসরাত (৩২) নামে এক নারী চিকিৎসক। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুয়াক…

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখন্ড বাসুদেব ইউনিয়নের ৬টি গ্রাম পুনর্বহালের দাবি ও সদর উপজেলাকে বিভক্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় ব…