…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

বাবরি মসজিদ ভাঙার দৃশ্য টিভিতে দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী

নিজস্ব প্রতিবেদক

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার বাবরি মসজিদ ১৯৯২ সালে ভেঙে ফেলেছিল উগ্রহিন্দুত্ববাদীরা। আর সেই মসজিদ ভাঙার দৃশ্য টিভিতে দেখার সময় কেঁদেছিলেন বলে জানিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা সোনিয়া গান্ধী।

গতকাল শনিবার (৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান সোনিয়া।

তিনি বলেন, “বাবরি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার দৃশ্য টেলিভিশনে দেখার সময় আমি কেঁদে দেই। এর মাধ্যমে আমি বুঝতে পারি ভারতের সামনে তার ধর্মনিরপেক্ষতা রক্ষার জন্য দীর্ঘ লড়াই সামনে রয়েছে।”

ওই সময় উত্তর প্রদেশের উগ্রপন্থীদের মধ্যে রামজন্মভূমি আন্দোলন বিস্তৃত হচ্ছিল। বাবরি মসজিদের নিচে প্রাচীন মন্দির আছে এমন অভিযোগ তুলে এটি ভেঙে ফেলা হয়।

ওই কাজে বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির হাত ছিল সেটি উল্লেখ করে সোনিয়া বলেন, তিনি বুঝতে পারেন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু এবং তাঁর সহকর্মীরা যে ধর্মনিরপেক্ষ ভারতের স্বপ্ন দেখেছিলেন সেটি রক্ষায় ভারত কঠিন পরীক্ষায় অবতীর্ণ হচ্ছিল।

ভারতে বিজেপি ও তাদের উগ্র হিন্দুত্ববাদের যে উত্থান হয়েছে সেখানে কংগ্রেসেরও ভূমিকা আছে বলে স্বীকার করেছেন সোনিয়া।

এদিকে সোনিয়া বাবরি মসজিদ নিয়ে এমন বক্তব্য দেওয়ার পর তাঁকে নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। দলটির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি অভিযোগ করেছেন কংগ্রেস হলো ‘হিন্দু বিরোধী’।

তিনি এক্সে লিখেছেন, “সোনিয়া গান্ধী বাবরি মসজিদের জন্য চোখের পানি ফেলেন, সোনিয়া গান্ধী বাটলা হাউজের জন্য চোখের পানি ফেলেন। সোনিয়া গান্ধী প্রমাণ করেছেন কংগ্রেস হলো বাবরপন্থি এবং ভগবান রাম বিরোধী। সোনিয়া গান্ধীর ভোট ব্যাংক কমতেই থাকবে।”

বাবরি মসজিদ ভাঙার জেরে ভারতের বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব বাধে। যার রেশ দীর্ঘদিন ছিল।

বিজেপির প্রতিশ্রুতি ছিল বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণ করা হবে। ২০২৪ সালে সেখানে মন্দির নির্মাণ করে সেই প্রতিশ্রুতি পূর্ণ করেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

জানুয়ারির আন্দোলনে অংশ নেওয়া তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

গত জানুয়ারির সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। আজ রোববার (৮ নভেম্বর) ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়…

আন্তর্জাতিক

কলম্বিয়ার সেনাঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহত, আহত ১৬

কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে।…

আন্তর্জাতিক

ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট, নেতানিয়াহু নয়

ইসরায়েলে এক নতুন জোট সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব পেয়েছেন দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। দেশটির প্রেসিডেন্ট আইজ…

আন্তর্জাতিক

সানার কাছে বিমান হামলায় নিহত বেড়ে ৩৩, আহত অন্তত ৩৯

ইয়েমেনের রাজধানী সানার কাছে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৯ জন। হতাহত …