…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

জানুয়ারির আন্দোলনে অংশ নেওয়া তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

নিজস্ব প্রতিবেদক

গত জানুয়ারির সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। আজ রোববার (৮ নভেম্বর) ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকর করা ব্যক্তিরা হলেন হাসান দিওবন্দ, হামিদ কাজেমি এবং রেজা জাংগানেহ। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, গত জানুয়ারির আন্দোলনে অংশ নিয়ে তাঁরা সরকারি সম্পদের ক্ষতি করেছেন এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করেছেন।

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, এ তিনজন গত জানুয়ারিতে কারাজের একটি বিদ্যুৎকেন্দ্র এবং সরকারি ভবনে অস্ত্র, গ্রেনেড এবং মোলোটভ ককটেল ব্যবহার করে অগ্নিসংযোগ করেন। এর ফলে কারাজ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, জানুয়ারির ওই আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন তাদের অনেককে ফাঁসিতে ঝুলাচ্ছে ইরান। এ তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর তার সর্বশেষ অংশ। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংযোগ থাকার অভিযোগেও অনেকের ফাঁসি কার্যকর করা হচ্ছে।

এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্ক ইরানি কর্তৃপক্ষকে এসব মৃত্যুদণ্ড স্থগিত ও মৃত্যুদণ্ড সম্পূর্ণভাবে বিলুপ্ত করার আহ্বান জানিয়েছেন।

বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের দিক দিয়ে শীর্ষস্থানে আছে ইরান। এরপর আছে সৌদি আরব। যদিও ধারণা করা হয় এদিকে সবার ওপরে আছে চীন। কিন্তু দেশটি যেহেতু মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা প্রকাশ করে না, তাই বিষয়টি স্পষ্ট নয়।

চলতি বছরের জানুয়ারিতে পুরো ইরানে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন হয়। অভিযোগ রয়েছে, সরকারি বাহিনী এ সময় প্রায় ৪০ হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে। যদিও ইরান সরকার এটি প্রত্যাখ্যান করে থাকে।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

বাবরি মসজিদ ভাঙার দৃশ্য টিভিতে দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার বাবরি মসজিদ ১৯৯২ সালে ভেঙে ফেলেছিল উগ্রহিন্দুত্ববাদীরা। আর সেই মসজিদ ভাঙার দৃশ্য টিভিতে দেখার সময় কেঁদেছিলেন বলে জানিয…

আন্তর্জাতিক

কলম্বিয়ার সেনাঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহত, আহত ১৬

কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে।…

আন্তর্জাতিক

ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট, নেতানিয়াহু নয়

ইসরায়েলে এক নতুন জোট সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব পেয়েছেন দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। দেশটির প্রেসিডেন্ট আইজ…

আন্তর্জাতিক

সানার কাছে বিমান হামলায় নিহত বেড়ে ৩৩, আহত অন্তত ৩৯

ইয়েমেনের রাজধানী সানার কাছে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৯ জন। হতাহত …