…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

তিন বছর পর আবার বাংলাদেশে লাকি আলী, গাইবেন ঢাকা ও চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক
তিন বছর পর আবার বাংলাদেশে লাকি আলী, গাইবেন ঢাকা ও চট্টগ্রামে
ছবি: সংগৃহীত

তিন বছর পর আবার বাংলাদেশে আসছেন বলিউড ও ইন্ডি-পপের জনপ্রিয় সংগীতশিল্পী লাকি আলী। এবার শুধু ঢাকায় নয়, চট্টগ্রামেও গান শোনাবেন তিনি। আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, ১২ নভেম্বর চট্টগ্রামে এবং ১৩ নভেম্বর ঢাকায় মঞ্চে উঠবেন এই শিল্পী।

'লাকি আলী বাংলাদেশ ট্যুর' শীর্ষক এই কনসার্টের আয়োজন করছে ইকিউব এন্টারটেইনমেন্ট। কনসার্টের লজিস্টিক পার্টনার হিসেবে আছে ঢাকা ব্রডকাস্ট। আয়োজকেরা জানিয়েছেন, দুই শহরের দুটি ভেন্যুতে আয়োজন করা হয়েছে এবারের সফর।

১২ নভেম্বর চট্টগ্রামের র‍্যাডিসন ব্লুতে গান শোনাবেন লাকি আলী। পরদিন ১৩ নভেম্বর ঢাকার মাদানি অ্যাভিনিউয়ের শেফ'স টেবিল কোর্টসাইডে পারফর্ম করবেন তিনি। দুটি কনসার্টেই তাঁর জনপ্রিয় গানগুলো শোনার সুযোগ পাবেন দর্শকেরা।

আয়োজকেরা জানিয়েছেন, ইতিমধ্যে ঢাকার কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ চট্টগ্রামের কনসার্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। ঢাকা ও চট্টগ্রামের দুই ভেন্যুতেই লাকি আলীর সঙ্গে বাংলাদেশের একাধিক ব্যান্ড পারফর্ম করবে। সেই তালিকাও প্রকাশ করা হবে আজ।

কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে ইকিউবের ওয়েবসাইটে। মোট তিন ক্যাটাগরিতে টিকিট বিক্রি হচ্ছে। দাম নির্ধারণ করা হয়েছে চার হাজার টাকা (জেনারেল), সাত হাজার টাকা (প্রিমিয়াম) এবং ১২ হাজার টাকা (ভিআইপি)।

সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের একাধিক কনসার্ট স্থগিত হওয়ার কারণে লাকি আলীর কনসার্ট নিয়েও ফেসবুকে শঙ্কার কথা জানিয়েছেন অনেকে। দর্শকদের মধ্যে প্রশ্ন উঠেছে, এবারের কনসার্টটি শেষ পর্যন্ত হবে কি না।

এ বিষয়ে জানতে চাইলে আয়োজক প্রতিষ্ঠান ইকিউবের পক্ষ থেকে বলা হয়, 'কনসার্টের অনুমতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। সবুজসংকেত পাওয়ার পরই শুরু হয়েছে টিকিট বিক্রি। আশা করছি, শেষ পর্যন্ত প্রশাসনের সর্বাত্মক সহায়তা আমরা পাব। দর্শকদের দারুণ একটি কনসার্ট উপহার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি আমরা।'

২০২৩ সালে বাংলাদেশে গান শোনাতে এসেছিলেন লাকি আলী। সেবার নিজের শ্রোতাপ্রিয় গানগুলো দিয়ে মাতিয়ে তুলেছিলেন ঢাকার দর্শকদের। তিন বছর পর আবারও বাংলাদেশে আসছেন তিনি।

নব্বইয়ের দশকের ইন্ডি-পপ ও বলিউডের মেলোডি গানে নিজস্ব ও স্বতন্ত্র ধারা তৈরি করেছিলেন লাকি আলী। ১৯৯৬ সালে তাঁর প্রথম একক অ্যালবাম 'সুনো' প্রকাশিত হয়। এ অ্যালবামের 'ও সানাম' গানটি তাঁকে তারকাখ্যাতি এনে দেয়।

বলিউডের প্লেব্যাকেও তিনি ছিলেন সমান সফল। 'এক পল কা জিনা', 'না তুম জানো না হাম', 'আ ভি জা', 'জানে ক্যায়া ঢুন্ডতা হ্যায়', 'আহিস্তা', 'সফরনামা'র মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। তবে ২০১৫ সালের পর প্লেব্যাক থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়ে স্বাধীন সংগীতে মনোযোগী হন এই শিল্পী।

বিনোদন বিভাগের আরও খবর

টিস্যু কোম্পানির চেয়ে চাঁদের কাছ থেকে বেশি স্পনসর পাই: তাহসান খান
বিনোদন

টিস্যু কোম্পানির চেয়ে চাঁদের কাছ থেকে বেশি স্পনসর পাই: তাহসান খান

গান শুনে বাংলাদেশের অর্ধেক ছেলে-মেয়ে প্রেমে পড়ে, আর বাকি অর্ধেক ছ্যাঁকা খায়—এমন একজন মানুষ এবার হাজির হয়েছেন রসালাপে। তিনি গায়ক ও অভিনেতা তাহসান …

সিএফডিএ ফ্যাশন অ্যাওয়ার্ডসে স্বচ্ছ পোশাকে নজর কাড়লেন ব্রুকস নেইডার
বিনোদন

সিএফডিএ ফ্যাশন অ্যাওয়ার্ডসে স্বচ্ছ পোশাকে নজর কাড়লেন ব্রুকস নেইডার

সিএফডিএ ফ্যাশন অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে স্বচ্ছ পোশাকে নজর কাড়লেন অভিনেত্রী ও মডেল ব্রুকস নেইডার। ২৯ বছর বয়সী এই তারকা কালো-সাদা ধাতব আভার স্বচ্ছ …

বিনোদন

ক্যানভাসে ১৬ নদীর গল্প: ‘নদীলিপি’তে নদী বাঁচানোর শিল্পিত আহ্বান

নদী শুধু জলপ্রবাহ নয়, নদী মানুষের স্মৃতি, জীবন ও সভ্যতার নীরব সাক্ষী। কোথাও নদীর বুকে ভেসে বেড়ানো পুরোনো স্টিমার, লঞ্চ ও নৌকার স্মৃতি, কোথাও বাউলের …

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে পরীমণিকে ক্ষমা চাইতে আইনি নোটিশ
বিনোদন

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে পরীমণিকে ক্ষমা চাইতে আইনি নোটিশ

সাংবাদিকদের হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার ঘটনায় পরীমণির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর আইন…