…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

প্রথমবার বাংলাদেশে ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ, ১৫ নভেম্বর শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রথমবার বাংলাদেশে ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ, ১৫ নভেম্বর শুরু
ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট 'ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড-এশিয়া কাপ ২০২৬'। আগামী ১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসবে এই আসর।

ছয় দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেবে পাঁচ দেশ। স্বাগতিক বাংলাদেশের সঙ্গে শিরোপার লড়াইয়ে থাকবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। লিগ পর্বের লড়াই শেষে ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।

১৫ নভেম্বর উদ্বোধনী দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও শ্রীলঙ্কা।

আন্তর্জাতিক এই টুর্নামেন্ট আয়োজনের মূল দায়িত্বে রয়েছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি)। সংস্থাটি বিশ্ব ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের (ডব্লিউবিসি) অনুমোদিত অংশ।

আসরের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি)। অফিশিয়াল মিডিয়া পার্টনার হিসেবে থাকছে টি স্পোর্টস। চ্যানেলটি টুর্নামেন্টের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।

ঘরের মাঠে প্রথমবারের মতো এশিয়া কাপ আয়োজনকে স্মরণীয় করে রাখতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দলও। শিরোপা জয়ের লক্ষ্যে চলছে তাদের নিবিড় অনুশীলন।

অন্যদিকে শক্তিশালী দল নিয়ে শিরোপার লড়াইয়ে নামতে প্রস্তুত চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানও।

আয়োজকদের লক্ষ্য, এই টুর্নামেন্টের মাধ্যমে শুধু ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতাই নয়, বরং খেলাধুলার সর্বজনীন শক্তিকে কাজে লাগিয়ে সমাজে সম্প্রীতি, বন্ধুত্ব, অন্তর্ভুক্তি ও সমতার বার্তা ছড়িয়ে দেওয়া।

টুর্নামেন্ট সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত আয়োজকরা। ১৫ নভেম্বর উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে ছয় দিনের এই আসর, আর ২০ নভেম্বরের ফাইনালের মধ্য দিয়ে নির্ধারিত হবে নতুন চ্যাম্পিয়ন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

রেকর্ড হাতছাড়া হলেও অখুশি নন মুশফিক, হৃদয়ের ইনিংসে বাড়ল আশা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিলেট টেস্টের আগে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ফরম্যাটটিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি ছিল মুশফিকুর রহিমের। তাঁর ২১৯ রানে…

৯ নভেম্বর ঢাকায় আসছেন হামজা-ফারহান, যোগ দেবেন সাফ ক্যাম্পে
খেলা

৯ নভেম্বর ঢাকায় আসছেন হামজা-ফারহান, যোগ দেবেন সাফ ক্যাম্পে

আগামী ৯ নভেম্বর ঢাকায় পৌঁছাবেন হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ। বাংলাদেশ দলের সাফ ক্যাম্পে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার আমিরুল…

খেলা

ফুটবল, সংগীত ও প্রযুক্তির মেলবন্ধনে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের জমকালো উদ্বোধন

ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রযুক্তি, ফুটবল ও সংগীতের সমন্বয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর উদ…

খেলা

মাঠে না নেমেও রোববার সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

ঢাকায় চলমান ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপে রোববার দুটি ম্যাচ রয়েছে। এদিন অবশ্য স্বাগতিক বাংলাদেশের কোনো খেলা নেই। তবে বাংলাদেশের গ্রুপের প্রতিপক্ষ শ্রীলঙ্…