…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

মানিক মিয়া অ্যাভিনিউ মাতাল সাত ব্যান্ড, সংহতির বার্তা ছড়াল ‘কনসার্ট ফর সলিডারিটি’

নিজস্ব প্রতিবেদক
মানিক মিয়া অ্যাভিনিউ মাতাল সাত ব্যান্ড, সংহতির বার্তা ছড়াল ‘কনসার্ট ফর সলিডারিটি’
ছবি: সংগৃহীত

গিটারের ঝংকার, ড্রামের তালে তালে উচ্ছ্বাস, হাজারো কণ্ঠের সম্মিলিত গানে মুখর হয়ে উঠল রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ। উপলক্ষ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। আর আয়োজনের নাম ‘কনসার্ট ফর সলিডারিটি’।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত এই কনসার্টে তারুণ্যের উচ্ছ্বাসে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে দুপুর ৩টায় শুরু হওয়া এই আয়োজন চলে রাত ১১টা পর্যন্ত।

কনসার্টে অংশ নেয় দেশের সাত জনপ্রিয় ব্যান্ড। শহরের নানা প্রান্ত থেকে ছুটে আসেন সংগীতপ্রেমীরা। প্রিয় ব্যান্ডের গান সরাসরি শোনার পাশাপাশি সংগীতের মধ্য দিয়ে সংহতি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আয়োজনেও শামিল হন তাঁরা।

কারও হাতে মোবাইল ফোন, কেউ গানের তালে দুলছেন, আবার কেউ প্রিয় ব্যান্ডের সঙ্গে কণ্ঠ মিলিয়ে গাইছেন। সংগীতের এমন উন্মাদনায় একসঙ্গে মিলেছিল বিভিন্ন বয়সী মানুষের হৃদয়।

বিকেল সাড়ে ৩টায় হেভি মেটাল ব্যান্ড ‘মেকানিক্স’-এর পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সংগীতের এই আয়োজন। ৪০ মিনিটের পরিবেশনায় পাঁচটি গান শোনায় দলটি। তাঁদের গানে মেতে ওঠেন উপস্থিত দর্শকরা।

এরপর মঞ্চে আসে জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’। নিজেদের পরিচিত ছয়টি গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখে দলটি। একের পর এক গানে বাড়তে থাকে উন্মাদনা।

এরপর মঞ্চে সংগীত পরিবেশন করে ‘আর্টসেল’ ও ‘ফিডব্যাক’। তাঁদের পরিবেশনায়ও দর্শকদের মধ্যে দেখা যায় বাড়তি উচ্ছ্বাস।

আয়োজনের বাকি আকর্ষণ হিসেবে মঞ্চে আসে ‘ওয়ারফেজ’ ও ‘মাইলস’। ব্যান্ডগুলোর জনপ্রিয় গানে গানে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও প্রাণবন্ত হয়ে ওঠে কনসার্ট প্রাঙ্গণ।

সবশেষে রাত ১০টার পর মঞ্চে ওঠেন নগরবাউল জেমস। তাঁকে ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রিয় শিল্পীকে সামনে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন ভক্তরা। জেমস পরিবেশন করেন তাঁর জনপ্রিয় গানগুলো। তাঁর গানে কণ্ঠ মেলান উপস্থিত সংগীতপ্রেমীরা।

এভাবেই প্রিয় ব্যান্ডের গান, তারুণ্যের উচ্ছ্বাস আর সম্মিলিত কণ্ঠের আবহে রাত ১১টায় শেষ হয় ‘কনসার্ট ফর সলিডারিটি’। দিনভর সংগীতের এই আয়োজন শুধু বিনোদনের উপলক্ষ হয়ে থাকেনি, বরং গানের সুরে ছড়িয়ে দিয়েছে সংহতি ও সম্প্রীতির বার্তা।

বিনোদন বিভাগের আরও খবর

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে পরীমণিকে ক্ষমা চাইতে আইনি নোটিশ
বিনোদন

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে পরীমণিকে ক্ষমা চাইতে আইনি নোটিশ

সাংবাদিকদের হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার ঘটনায় পরীমণির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর আইন…

তিন বছর পর আবার বাংলাদেশে লাকি আলী, গাইবেন ঢাকা ও চট্টগ্রামে
বিনোদন

তিন বছর পর আবার বাংলাদেশে লাকি আলী, গাইবেন ঢাকা ও চট্টগ্রামে

তিন বছর পর আবার বাংলাদেশে আসছেন বলিউড ও ইন্ডি-পপের জনপ্রিয় সংগীতশিল্পী লাকি আলী। এবার শুধু ঢাকায় নয়, চট্টগ্রামেও গান শোনাবেন তিনি। আয়োজক প্রতিষ্ঠা…

পরের জেমস বন্ড কে? চূড়ান্ত অডিশনে প্যাটিনসন-হল্টসহ পাঁচ তারকা
বিনোদন

পরের জেমস বন্ড কে? চূড়ান্ত অডিশনে প্যাটিনসন-হল্টসহ পাঁচ তারকা

ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড, এ প্রশ্নের উত্তর মিলতে পারে চলতি মাসেই। শোনা যাচ্ছে, নতুন জেমস বন্ড বা ‘০০৭’ চরিত্রে অভিনয…

নতুন গান ‘ট্র্যাম্প স্ট্যাম্প’ নিয়ে আলোচনায় ম্যাডোনা-কন্যা লর্দেস লিওন
বিনোদন

নতুন গান ‘ট্র্যাম্প স্ট্যাম্প’ নিয়ে আলোচনায় ম্যাডোনা-কন্যা লর্দেস লিওন

‘পপসম্রাজ্ঞী’ ম্যাডোনার মেয়ে হিসেবে পরিচিতি তাঁর জন্মের পর থেকেই। তবে সেই পরিচয়ের বাইরে নিজের আলাদা অবস্থান তৈরি করতে চান লর্দেস লিওন। সংগীত, ফ্যাশন…