…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জে বসুন্ধরা শুভসংঘের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জে বসুন্ধরা শুভসংঘের মানববন্ধন
ছবি: সংগৃহীত

ডেঙ্গুর ব্যাপারে জনসাধারণকে সচেতন করতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে বসুন্ধরা শুভসংঘ।

শনিবার (৭ নভেম্বর) সকালে শহরের চাষাঢ়া এলাকায় সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

মানববন্ধনে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরেন সংগঠনের নেতাকর্মীরা। প্রচার করা ব্যানারে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে সবার দায়িত্ব রয়েছে। সচেতনতা গড়ে তোলার মাধ্যমে ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে ডেঙ্গুর বিস্তার রোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর জোর দেওয়া হয়। কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, পুরোনো টায়ার, পানির পাত্র ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানানো হয়। পাশাপাশি অপ্রয়োজনীয় পাত্র উল্টে রাখা এবং নালা-নর্দমা পরিষ্কার রাখার বিষয়েও সচেতন করা হয়।

এ ছাড়া মশার কামড় থেকে রক্ষা পেতে দিনের বেলায়ও মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। মশা নিধনে অনুমোদিত ক্রিম বা লোশন ব্যবহার এবং ঘরের ভেতরে ও বাইরে মশা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

এ বিষয়ে বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মামুন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ব্যক্তিগত সচেতনতা যথেষ্ট নয়, এ জন্য পরিবার, প্রতিবেশী ও সামাজিক সংগঠনসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, মশার বংশবিস্তার রোধে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি প্রদীপ কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীপ বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মেহেদী মনজুর বকুল, সাংস্কৃতিক সম্পাদক এসএম রাসেল, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কবি আল মনির, উপদেষ্টা শরীফ সুমন ও মোবাশ্বির শ্রাবণ।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

সিএমএইচে চিকিৎসা নিতে চান মাসুদ উদ্দিন, শুনানি পিছিয়ে মঙ্গলবার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর হয়ে চিকিৎসা নিতে চেয়ে আবেদন করেছেন মানবতাবিরোধী অপরাধের মামলা…

স্বাস্থ্য

এলডিসি উত্তরণ পেছাল তিন বছর, বাংলাদেশের ওষুধশিল্পের সামনে প্রস্তুতির সুযোগ

বাংলাদেশের ওষুধশিল্প দেশের অন্যতম সফল শিল্প খাত। একসময়ের আমদানি নির্ভর একটি খাত থেকে আজ দেশের প্রায় ৯৮ শতাংশ ওষুধের চাহিদা স্থানীয়ভাবে পূরণের সক্ষম…

হাত-পায়ের পাতায় পমফোলিক্স: চুলকানি ও ফোসকার অস্বস্তি কমাতে ঘরোয়া উপায়
স্বাস্থ্য

হাত-পায়ের পাতায় পমফোলিক্স: চুলকানি ও ফোসকার অস্বস্তি কমাতে ঘরোয়া উপায়

হঠাৎ করেই হাত বা পায়ের পাতায় তীব্র চুলকানি শুরু হলো, আর তারপরই দেখা দিল ছোট ছোট পানির মতো ফোসকা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় পমফোলিক্স বা ড…

‘র‍্যাবিট হোল’ প্রভাবে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি, টিকটকের বিরুদ্ধে ইইউর প্রাথমিক অভিযোগ
স্বাস্থ্য

‘র‍্যাবিট হোল’ প্রভাবে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি, টিকটকের বিরুদ্ধে ইইউর প্রাথমিক অভিযোগ

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের ভিডিও সুপারিশব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটির অভিযোগ, টিকটকের অ্যালগরিদম ব্যবহারকারী…