…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

সিএমএইচে চিকিৎসা নিতে চান মাসুদ উদ্দিন, শুনানি পিছিয়ে মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর হয়ে চিকিৎসা নিতে চেয়ে আবেদন করেছেন মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। তবে আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি পিছিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

রোববার (৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।

প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার রয়েছেন মাসুদ উদ্দিন। এদিন মামলাটি ট্রাইব্যুনালের দুই নম্বর কার্যতালিকায় ছিল।

মাসুদ উদ্দিনের পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবী লিটন আহমেদ। তিনি ট্রাইব্যুনালকে বলেন, মাসুদ উদ্দিন চৌধুরীকে সিএমএইচে স্থানান্তরের জন্য আমরা আবেদন করেছি। এ নিয়ে রোববার শুনানির কথা ছিল। কিন্তু আমাদের একজন আইনজীবী হাসপাতালে থাকায় পরবর্তীতে শুনানি করতে চাই। আমাদের ১০ নভেম্বর পর্যন্ত সময় প্রয়োজন।

প্রসিকিউশনের আপত্তি না থাকায় এ বিষয়ে শুনানির জন্য আগামী ১০ নভেম্বর দিন ঠিক করেন ট্রাইব্যুনাল।

এ মামলায় মাসুদ উদ্দিন ছাড়াও গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন মেজর (অব.) মোজাফফর হোসেন। আগামী ২৩ নভেম্বরের মধ্যে দুজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন একই আদালত।

প্রসিকিউশনের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে সংঘটিত হত্যাযজ্ঞের সময় মাসুদ উদ্দিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন মোজাফফর। তদন্তে এ ঘটনায় দুজনেরই সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

এর আগে, ২১ জুলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চায় প্রসিকিউশন।

চলতি বছরের ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি এক-এগারোর অন্যতম প্রধান কুশীলব হিসেবে পরিচিত।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ১৭৯, যা বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয…

যুক্তরাষ্ট্রে চিকিৎসার খরচে সরকারি সহায়তা নিলে ভবিষ্যতে ভ্রমণে অযোগ্য হতে পারেন বিদেশিরা, সতর্ক করল মার্কিন দূতাবাস
স্বাস্থ্য

যুক্তরাষ্ট্রে চিকিৎসার খরচে সরকারি সহায়তা নিলে ভবিষ্যতে ভ্রমণে অযোগ্য হতে পারেন বিদেশিরা, সতর্ক করল মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকরা চিকিৎসার খরচ মেটাতে সরকারি সহায়তা নিলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের অযোগ্য বিবেচিত হতে পারেন বলে সতর্ক করেছে ঢাকা…

স্বাস্থ্য

বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ ঢাকা, বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’

বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে আজ ঢাকা। শহরের বায়ুর মান …