…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ ঢাকা, বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক

বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে আজ ঢাকা। শহরের বায়ুর মান সূচক ১৯৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর হলো ১৯৬। বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে এই মেগাসিটি।

একই সময়ে দূষিত শহরের তালিকার প্রথম অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ৫২৯। এছাড়া ২৭৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এই দুটি শহরের স্কোর খুবই অস্বাস্থ্যকর।

২৩৬ ও ১৬৮ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় যথাক্রমে তৃতীয় ও পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের কলকাতা এবং আফগানিস্তানের কাবুল। এই দুটি শহরের স্কোর খুবই অস্বাস্থ্যকর এবং সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর বাতাসের মানের স্কোর ৯৯ থেকে ১৬০-এর মধ্যে।

বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

এমন অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৫ জন।…

সাভারে ডেঙ্গুতে সাংবাদিক নাদিম হাসানের মৃত্যু, আইসিইউতে ছিলেন এক দিন
স্বাস্থ্য

সাভারে ডেঙ্গুতে সাংবাদিক নাদিম হাসানের মৃত্যু, আইসিইউতে ছিলেন এক দিন

ঢাকার সাভারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন সাংবাদিক নাদিম হাসান। বাংলা ট্রিবিউনের সাবেক এই প্রতিনিধির বয়স হয়েছিল ৪০ বছর।…

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ঢাকায় সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন
স্বাস্থ্য

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ঢাকায় সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জা…

স্বাস্থ্য

নারীর স্বাস্থ্য সুরক্ষায় ‘আমরা নারী’ ও এরিস্টো আই হাসপাতালের সমঝোতা, সদস্য ও পরিবারের জন্য চক্ষু চিকিৎসায় বিশেষ ছাড়

ঢাকা: নারীর স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক ক্ষমতায়ন এবং জনস্বাস্থ্যসেবার প্রসারে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে কৌশলগত স্বাস্থ্যসেবা সমঝোতা স্মারক স্বাক্ষর …