…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ঢাকায় সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক
সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ঢাকায় সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন
ছবি: সংগৃহীত

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সাধারণ রোগীরা যাতে বিভাগীয় ও আঞ্চলিক পর্যায়েই মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যে সরকার বাস্তবমুখী পদক্ষেপ নিচ্ছে বলেও তিনি জানান।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের ৩২তম জাতীয় সম্মেলন ও দ্বিতীয় আউটরিচ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের বাজেটে স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। দেশের স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক উন্নয়নে এই বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও সার্বিক দিকনির্দেশনা দেবে। তবে চিকিৎসাব্যবস্থায় গুণগত পরিবর্তন এনে জনগণের সেবা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট সবার। রোগীরা যাতে দেশেই সব ধরনের জটিল ও আধুনিক রোগের পূর্ণাঙ্গ চিকিৎসা পান, সে লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

সম্মেলনে বক্তারা জানান, বাংলাদেশে মৃত্যুর শীর্ষ ১০টি কারণের মধ্যে লিভার সিরোসিস সপ্তম অবস্থানে রয়েছে। দেশে প্রায় ৭০ লাখ মানুষ হেপাটাইটিস বি এবং ৪ কোটি ৫০ লাখের বেশি প্রাপ্তবয়স্ক ব্যক্তি ফ্যাটি লিভারে আক্রান্ত।

বক্তারা বলেন, লিভারের রোগ জটিল পর্যায়ে পৌঁছালে এক বছরের মধ্যে ৪০ থেকে ৬০ শতাংশ রোগীর মৃত্যু হতে পারে। এ কারণে রোগের প্রাথমিক পর্যায়ে পরীক্ষা ও সচেতনতা বাড়ানো জরুরি।

সম্মেলনে অপ্রয়োজনীয় সিটি স্ক্যান ও অস্ত্রোপচার পরিহারের আহ্বান জানানো হয়। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রেডিয়েশন ঝুঁকি ভাতা চালুর আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আওসাফ আলীর সভাপতিত্বে সম্মেলনে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রতিনিধি, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষক ও গবেষকরা অংশ নেন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৫ জন।…

সাভারে ডেঙ্গুতে সাংবাদিক নাদিম হাসানের মৃত্যু, আইসিইউতে ছিলেন এক দিন
স্বাস্থ্য

সাভারে ডেঙ্গুতে সাংবাদিক নাদিম হাসানের মৃত্যু, আইসিইউতে ছিলেন এক দিন

ঢাকার সাভারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন সাংবাদিক নাদিম হাসান। বাংলা ট্রিবিউনের সাবেক এই প্রতিনিধির বয়স হয়েছিল ৪০ বছর।…

স্বাস্থ্য

নারীর স্বাস্থ্য সুরক্ষায় ‘আমরা নারী’ ও এরিস্টো আই হাসপাতালের সমঝোতা, সদস্য ও পরিবারের জন্য চক্ষু চিকিৎসায় বিশেষ ছাড়

ঢাকা: নারীর স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক ক্ষমতায়ন এবং জনস্বাস্থ্যসেবার প্রসারে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে কৌশলগত স্বাস্থ্যসেবা সমঝোতা স্মারক স্বাক্ষর …

স্বাস্থ্য

মিরপুরের পল্লবীতে প্রাভা হেলথের নতুন শাখা উদ্বোধন, সেবা মিলবে সকাল ৮টা থেকে রাত ১০টা

ঢাকার মিরপুরে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রাভা হেলথ। ঢাকাজুড়ে আরও কয়েকটি নতুন শাখা চালুর পরিকল্পনার অংশ হিসেবে এই…