…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

মিরপুরের পল্লবীতে প্রাভা হেলথের নতুন শাখা উদ্বোধন, সেবা মিলবে সকাল ৮টা থেকে রাত ১০টা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার মিরপুরে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রাভা হেলথ। ঢাকাজুড়ে আরও কয়েকটি নতুন শাখা চালুর পরিকল্পনার অংশ হিসেবে এই শাখা চালু করা হয়েছে।

৪ নভেম্বর ২০২৬ তারিখে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাভা হেলথের অভিজ্ঞ চিকিৎসক, ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবী এবং আমন্ত্রিত করপোরেট অতিথিরা।

নতুন শাখাটি মিরপুর ১১ নম্বরের পল্লবীতে, প্লট ৭, মেইন রোড ৩, সেকশন ৭-এ অবস্থিত। সেখানে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত স্বাস্থ্যসেবা নেওয়া যাবে। প্রাভা হেলথ অ্যাপের মাধ্যমে অথবা ১০৬৪৮ নম্বরে কল করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে।

অনুষ্ঠানে প্রাভা হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আব্দুল মতিন ইমন বলেন, এখন থেকে মিরপুরের বাসিন্দারা নিজ এলাকার কাছাকাছি একই ছাদের নিচে ফ্যামিলি ডাক্তারের পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ইমেজিং সেবা এবং বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। বনানী শাখায় রোগীরা যে মানের স্বাস্থ্যসেবা পেয়ে আসছেন, মিরপুর শাখার প্রতিটি রোগীও সেই একই মানের সেবা পাবেন বলে তিনি জানান।

রোগীকেন্দ্রিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে বিশেষ গুরুত্ব দিয়ে ২০১৮ সাল থেকে বনানীর প্রধান শাখার মাধ্যমে ১০ লাখেরও বেশি রোগীকে সেবা দিয়েছে প্রাভা হেলথ। সমন্বিত স্বাস্থ্যসেবা, নির্ভরযোগ্য রোগনির্ণয় পরীক্ষা এবং টেলিমেডিসিন ও দেশের প্রথম পেশেন্ট অ্যাপসহ আধুনিক ডিজিটাল স্বাস্থ্যসেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি রোগীদের আস্থা অর্জন করেছে।

নতুন এই শাখায় রোগীরা একই স্থানে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাবেন। এর মধ্যে রয়েছে ফ্যামিলি মেডিসিন ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ল্যাবরেটরি পরীক্ষা, ইমেজিং, বিভিন্ন মেডিকেল প্রসিডিউর, নার্সিং সেবা, করপোরেট হেলথ চেকআপ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা।

প্রাভা হেলথের মেডিকেল ল্যাবরেটরি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (BAB) মাধ্যমে ISO 15189 অ্যাক্রেডিটেশন অর্জন করেছে, যা ল্যাবরেটরির পরীক্ষার মান ও নির্ভুলতা বজায় রাখার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড অনুসরণের প্রতিফলন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

পিপিপি পদ্ধতিতে ঢাকার পাঁচটি তৃতীয় স্তরের হাসপাতালে পরীক্ষামূলকভাবে আসছে উন্নত চিকিৎসাসেবা: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য

পিপিপি পদ্ধতিতে ঢাকার পাঁচটি তৃতীয় স্তরের হাসপাতালে পরীক্ষামূলকভাবে আসছে উন্নত চিকিৎসাসেবা: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) পদ্ধতিতে উন্নত চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম পর্যায়ে ঢাকার পাঁচটি তৃতীয় স্তরের হাসপাতালে পরীক্ষা…

ঢাকা দক্ষিণের ২৯ ওয়ার্ড ডেঙ্গু সংক্রমণে অধিক ঝুঁকিপূর্ণ, ৫৭ ওয়ার্ডে মশার ঘনত্ব মাত্রা ছাড়িয়েছে: ডিএসসিসি জরিপ
স্বাস্থ্য

ঢাকা দক্ষিণের ২৯ ওয়ার্ড ডেঙ্গু সংক্রমণে অধিক ঝুঁকিপূর্ণ, ৫৭ ওয়ার্ডে মশার ঘনত্ব মাত্রা ছাড়িয়েছে: ডিএসসিসি জরিপ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৯টি ওয়ার্ড ডেঙ্গু সংক্রমণের দিক থেকে অধিক ঝুঁকিপূর্ণ বলে বর্ষাকালীন এডিস লার্ভা জরিপ-২০২…

হামের টিকা কেন আমদানি হয়নি, দায়ীদের জবাবদিহি হবে: শাহবাগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুহিত
স্বাস্থ্য

হামের টিকা কেন আমদানি হয়নি, দায়ীদের জবাবদিহি হবে: শাহবাগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুহিত

অন্তর্বর্তী সরকারের সময়ে হামের নিয়মিত টিকাদান কর্মসূচি কেন বন্ধ রাখা হয়েছিল এবং জরুরি প্রয়োজনে টিকা আমদানি করা হয়নি কেন, তা খতিয়ে দেখছে স্বাস্থ্…

ভোলায় কোস্টগার্ডের বিনামূল্যের দন্ত চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন ২২০ জন
স্বাস্থ্য

ভোলায় কোস্টগার্ডের বিনামূল্যের দন্ত চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন ২২০ জন

ভোলায় দুই দিনব্যাপী বিনামূল্যে দন্ত চিকিৎসা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। ভোলার ১০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আয়োজিত এই ক্যাম্পে মোট ২২০ জন বি…