…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

নারীর স্বাস্থ্য সুরক্ষায় ‘আমরা নারী’ ও এরিস্টো আই হাসপাতালের সমঝোতা, সদস্য ও পরিবারের জন্য চক্ষু চিকিৎসায় বিশেষ ছাড়

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: নারীর স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক ক্ষমতায়ন এবং জনস্বাস্থ্যসেবার প্রসারে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে কৌশলগত স্বাস্থ্যসেবা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন ‘আমরা নারী’ এবং বিশেষায়িত চক্ষু চিকিৎসা প্রতিষ্ঠান এরিস্টো আই হাসপাতাল।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর মিরপুর রোডে অবস্থিত এরিস্টো আই হাসপাতালের নিজস্ব প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় ‘আমরা নারী’র নিবন্ধিত সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা এরিস্টো আই হাসপাতালে বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা ও বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড়সহ নানা প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা পাবেন।

‘আমরা নারী’র পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন সেক্রেটারি (লিগ্যাল অ্যাডভোকেসি) ব্যারিস্টার ফারজানা আওয়াল তটিনী এবং সেক্রেটারি (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) ডা. রাকিবুল হাসান মুরাদ।

এরিস্টো আই হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী প্রফেসর মেজর জেনারেল (অব.) ডা. কামরুল হাসান খান, হেড অব অপারেশন্স প্রফেসর ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মুহাম্মদ দেলোয়ার হোসাইন এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আনামুল হক।

কেবল চিকিৎসায় ছাড় নয়, প্রতিষ্ঠান দুটি যৌথভাবে চক্ষুস্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যশিক্ষা বিস্তারেও কাজ করবে। এ উদ্দেশ্যে শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্মে সচেতনতামূলক সেমিনার, মতবিনিময় সভা ও বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হবে।

উদ্যোক্তারা জানান, আগ্রহী যেকোনো নাগরিক ‘আমরা নারী’র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ সদস্য হতে পারবেন। নিবন্ধিত হওয়ার পর থেকেই তারা চুক্তি অনুযায়ী নিজের ও পরিবারের জন্য এই বিশেষায়িত চক্ষু চিকিৎসার সুযোগ নিতে পারবেন।

মানবিক মূল্যবোধ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং পারস্পরিক সহযোগিতার সমন্বয়ে এই উদ্যোগ দেশের নারী, পরিবার, শিক্ষার্থী এবং বৃহত্তর জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক অবদান রাখবে বলে দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রত্যাশা করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

মিরপুরের পল্লবীতে প্রাভা হেলথের নতুন শাখা উদ্বোধন, সেবা মিলবে সকাল ৮টা থেকে রাত ১০টা

ঢাকার মিরপুরে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রাভা হেলথ। ঢাকাজুড়ে আরও কয়েকটি নতুন শাখা চালুর পরিকল্পনার অংশ হিসেবে এই…

পিপিপি পদ্ধতিতে ঢাকার পাঁচটি তৃতীয় স্তরের হাসপাতালে পরীক্ষামূলকভাবে আসছে উন্নত চিকিৎসাসেবা: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য

পিপিপি পদ্ধতিতে ঢাকার পাঁচটি তৃতীয় স্তরের হাসপাতালে পরীক্ষামূলকভাবে আসছে উন্নত চিকিৎসাসেবা: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) পদ্ধতিতে উন্নত চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম পর্যায়ে ঢাকার পাঁচটি তৃতীয় স্তরের হাসপাতালে পরীক্ষা…

ঢাকা দক্ষিণের ২৯ ওয়ার্ড ডেঙ্গু সংক্রমণে অধিক ঝুঁকিপূর্ণ, ৫৭ ওয়ার্ডে মশার ঘনত্ব মাত্রা ছাড়িয়েছে: ডিএসসিসি জরিপ
স্বাস্থ্য

ঢাকা দক্ষিণের ২৯ ওয়ার্ড ডেঙ্গু সংক্রমণে অধিক ঝুঁকিপূর্ণ, ৫৭ ওয়ার্ডে মশার ঘনত্ব মাত্রা ছাড়িয়েছে: ডিএসসিসি জরিপ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৯টি ওয়ার্ড ডেঙ্গু সংক্রমণের দিক থেকে অধিক ঝুঁকিপূর্ণ বলে বর্ষাকালীন এডিস লার্ভা জরিপ-২০২…

প্রিডায়াবেটিসে জনপ্রিয় ওজন কমানোর ওষুধে ডায়াবেটিসের ঝুঁকি ৩১ শতাংশ কম: বড় গবেষণা
স্বাস্থ্য

প্রিডায়াবেটিসে জনপ্রিয় ওজন কমানোর ওষুধে ডায়াবেটিসের ঝুঁকি ৩১ শতাংশ কম: বড় গবেষণা

প্রিডায়াবেটিস ও স্থূলতা থাকা প্রাপ্তবয়স্কদের মধ্যে যাঁরা জিএলপি-১ ভিত্তিক ওষুধ নিয়েছেন, তাঁদের টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি মেটফরমিন নেওয়া ব্যক্…