…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চাঁদপুর স্টেশনে নারীর কাছ থেকে ছিনতাই হওয়া ১৮ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর স্টেশনে নারীর কাছ থেকে ছিনতাই হওয়া ১৮ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত

চাঁদপুর বড় রেলওয়ে স্টেশনে এক নারীর কাছ থেকে ১৯ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ছিনতাই হওয়া ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৪৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুরে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর।

পুলিশ জানায়, গত ৫ নভেম্বর ভোর আনুমানিক ৪টা ৫৬ মিনিটে চাঁদপুর বড় রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা ফাতেমা আক্তার চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে রওনা হয়ে চাঁদপুর স্টেশনে পৌঁছালে ছিনতাইকারীরা তার কাছ থেকে ১৯ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মেরাজুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর রেলওয়ে থানায় মামলা করেন। মামলা দায়ের করার পর এ ঘটনার ছায়া তদন্তের দায়িত্ব জেলা গোয়েন্দা শাখাকে দেন পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান।

পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমানের নেতৃত্বে এসআই জিয়াউল হক জিয়া, এএসআই জহির উদ্দিনসহ একটি দল তদন্ত ও অভিযান শুরু করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা মো. জাহিদ হোসেন ওরফে কেলা জাহিদ (২১) এবং রাব্বি হোসেনকে (২৪) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহিদ হোসেন চাঁদপুর শহরের শ্রমিক কলোনির মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং রাব্বি হোসেন শহরের জামতলা এলাকার আব্দুল মালেক কুড়ালির ছেলে।

পরবর্তী সময়ে ৭ নভেম্বর ভোরে কিশোরগঞ্জ সদর থানার মাইজকান্দি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাইজকান্দি গ্রামে এক আসামির বোনের শ্বশুরবাড়ি থেকে জাহিদ ওরফে গরু জাহিদ (২১) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ছিনতাই হওয়া নগদ ৪৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার জাহিদ ওরফে গরু জাহিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুর বড় স্টেশন বরফকল ভিআইপি ঘাটের সিঁড়ির নিচে এবং নদীর পন্টুনের সুড়ঙ্গ থেকে ছিনতাই হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়। তার দেখিয়ে দেওয়া স্থান থেকে তিনি নিজেই স্বর্ণালংকারগুলো বের করে দেন।

উদ্ধার করা স্বর্ণালংকারের মধ্যে রয়েছে সাতটি চেইন, পাঁচটি আংটি, চার জোড়া কানের দুল, দুটি রুলি, একটি গলার হার ও একটি ব্রেসলেট। উদ্ধার করা স্বর্ণালংকারের মোট ওজন প্রায় ১৮ ভরি।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর বলেন, এ ঘটনায় জড়িত তিন আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত বহু সমবায় প্রতিষ্ঠান, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির গ্রাসে দেশের বিপুলসংখ্যক সমবায় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমবায় খাতের সার্বিক …

আইন ও অপরাধ

অর্থনৈতিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে: আইনমন্ত্রী

আর্থিক অনিয়মের চেয়েও বুদ্ধিবৃত্তিক দুর্নীতি দেশের বিচার বিভাগকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো…

পুলিশ ফাঁড়িতে হামলার অভিযোগে বেলুচ তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আইন ও অপরাধ

পুলিশ ফাঁড়িতে হামলার অভিযোগে বেলুচ তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি পুলিশ স্টেশনে প্রাণঘাতী সশস্ত্র হামলা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের হতাহত করার অভিযোগে বেলুচিস্তানের এক তরুণের মৃত্যুদ…

চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর
আইন ও অপরাধ

চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর

চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৪৪ জন আসামিকে গ্রেপ্তার এবং ২৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হ…