…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর
ছবি: সংগৃহীত

চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৪৪ জন আসামিকে গ্রেপ্তার এবং ২৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। এ সময় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬০ গ্রাম গাঁজা ও ৪টি ইয়াবা জব্দ করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার সব থানা পুলিশ এ কার্যক্রমে অংশ নেয়। রোববার (৮ নভেম্বর) সকালে পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে চাঁদপুর সদর মডেল থানায় ১২ জন, ফরিদগঞ্জ থানায় ৮ জন, মতলব দক্ষিণ থানায় ২ জন, মতলব উত্তর থানায় ৪ জন, হাজীগঞ্জ থানায় ৪ জন, শাহরাস্তি থানায় ২ জন এবং কচুয়া থানায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে মাদকবিরোধী অভিযানে হাইমচর থানায় একজন, ফরিদগঞ্জ থানায় ২ জন, মতলব উত্তর থানায় একজন এবং শাহরাস্তি থানায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হাইমচর ও ফরিদগঞ্জ থানা পুলিশ ২টি করে মোট ৪টি ইয়াবা এবং মতলব উত্তর ও শাহরাস্তি থানা পুলিশ যথাক্রমে ২০ ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

এ ছাড়া কিশোর গ্যাংবিরোধী অভিযানে চাঁদপুর সদর মডেল থানায় ৩ জন, হাইমচর থানায় ৪ জন, ফরিদগঞ্জ থানায় ৫ জন, মতলব দক্ষিণ থানায় ৪ জন, হাজীগঞ্জ থানায় ৪ জন এবং কচুয়া থানায় ৫ জনসহ মোট ২৫ জনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আটক কিশোরদের মধ্যে ২৪ জনকে যাচাই-বাছাই শেষে মুচলেকার মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। অপর একজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার অন্য আসামিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

পুলিশ ফাঁড়িতে হামলার অভিযোগে বেলুচ তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আইন ও অপরাধ

পুলিশ ফাঁড়িতে হামলার অভিযোগে বেলুচ তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি পুলিশ স্টেশনে প্রাণঘাতী সশস্ত্র হামলা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের হতাহত করার অভিযোগে বেলুচিস্তানের এক তরুণের মৃত্যুদ…

ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, তথ্যপ্রযুক্তির সূত্র ধরে গ্রেপ্তার ২
আইন ও অপরাধ

ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, তথ্যপ্রযুক্তির সূত্র ধরে গ্রেপ্তার ২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যবসায়ীর টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে প…

মধ্যরাতে রাজধানীতে তিন ককটেল বিস্ফোরণ, মহাখালীতে পুড়ল বাস
আইন ও অপরাধ

মধ্যরাতে রাজধানীতে তিন ককটেল বিস্ফোরণ, মহাখালীতে পুড়ল বাস

রাজধানীর যাত্রাবাড়ী ও বনানীতে মধ্যরাতে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আ…

বনপাড়ায় দোকান বন্ধ করে ফেরার পথে বিকাশ ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা
আইন ও অপরাধ

বনপাড়ায় দোকান বন্ধ করে ফেরার পথে বিকাশ ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা

নাটোরের বড়াইগ্রামে পিস্তল ঠেকিয়ে পরিমল কবিরাজ ওরফে ভূপেন (৪৫) নামের এক বিকাশ ব্যবসায়ীর টাকাভর্তি ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় …