…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, তথ্যপ্রযুক্তির সূত্র ধরে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, তথ্যপ্রযুক্তির সূত্র ধরে গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যবসায়ীর টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের শরিফুল আলম সোহাগ ও নলেয়া গ্রামের স্বপন মিয়া।

পুলিশ জানায়, গতকাল শনিবার মধ্যরাতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সোহাগ ও স্বপনকে গ্রেপ্তার করা হয়। এ সময় সোহাগের কাছ থেকে ছিনতাই হওয়া একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গত ১৯ অক্টোবর মধ্যরাতে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দক্ষিণ দেওয়ানের খামার গ্রামে মোবাইল ব্যাংকিং এজেন্ট নুর মোহাম্মদকে (৩৯) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইয়ের ঘটনায় মামলা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাই হওয়া মোবাইল ফোনের অবস্থান ও ব্যবহার নজরদারি শুরু করে পুলিশ। সেই সূত্র ধরে সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ‘ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাইয়ের মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজনের কাছ থেকে ছিনতাই হওয়া একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আজ রোববার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। ছিনতাই হওয়া টাকা ও মালামাল উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।’

পুলিশ জানিয়েছে, ছিনতাই হওয়া টাকা ও মালামাল উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। মামলার তদন্ত চলছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

পুলিশ ফাঁড়িতে হামলার অভিযোগে বেলুচ তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আইন ও অপরাধ

পুলিশ ফাঁড়িতে হামলার অভিযোগে বেলুচ তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি পুলিশ স্টেশনে প্রাণঘাতী সশস্ত্র হামলা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের হতাহত করার অভিযোগে বেলুচিস্তানের এক তরুণের মৃত্যুদ…

চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর
আইন ও অপরাধ

চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর

চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৪৪ জন আসামিকে গ্রেপ্তার এবং ২৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হ…

মধ্যরাতে রাজধানীতে তিন ককটেল বিস্ফোরণ, মহাখালীতে পুড়ল বাস
আইন ও অপরাধ

মধ্যরাতে রাজধানীতে তিন ককটেল বিস্ফোরণ, মহাখালীতে পুড়ল বাস

রাজধানীর যাত্রাবাড়ী ও বনানীতে মধ্যরাতে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আ…

বনপাড়ায় দোকান বন্ধ করে ফেরার পথে বিকাশ ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা
আইন ও অপরাধ

বনপাড়ায় দোকান বন্ধ করে ফেরার পথে বিকাশ ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা

নাটোরের বড়াইগ্রামে পিস্তল ঠেকিয়ে পরিমল কবিরাজ ওরফে ভূপেন (৪৫) নামের এক বিকাশ ব্যবসায়ীর টাকাভর্তি ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় …