…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

‘ইত্যাদি’র অনুষ্ঠানে দুই শতাধিক মোবাইল ফোন চুরি, আটক ১

নিজস্ব প্রতিবেদক
‘ইত্যাদি’র অনুষ্ঠানে দুই শতাধিক মোবাইল ফোন চুরি, আটক ১
ছবি: সংগৃহীত

বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে আসা দর্শকদের দুই শতাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাম রতন (৪৬) নামে একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইল দীঘি কলেজ মাঠে অনুষ্ঠানটির দৃশ্যধারণ চলে। হানিফ সংকেতের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটির দৃশ্যধারণ দেখতে সকাল থেকেই দূর-দূরান্ত থেকে দর্শকরা আসতে শুরু করেন।

একপর্যায়ে মাঠে প্রায় ৫ থেকে ৭ হাজার মানুষের সমাগম হয়। দর্শকদের নিরাপত্তায় জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আড়াই শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এ ছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ৫০ জন স্কাউট এবং ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।

তবে এত নিরাপত্তার মধ্যেও ভিড়ের সুযোগ নিয়ে পেশাদার চোর ও পকেটমার চক্র সক্রিয় হয়ে ওঠে বলে অভিযোগ উঠেছে। অনুষ্ঠান চলাকালে দর্শকদের পকেট ও ব্যাগ থেকে একের পর এক মোবাইল ফোন চুরি হয়। অনুষ্ঠান শেষে অনেক দর্শক নিজেদের ফোন খুঁজে না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন।

কালাই থানার পরিদর্শক (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, অনুষ্ঠান শেষে প্রায় ৭০ থেকে ৮০ জন ভুক্তভোগী থানায় এসে মৌখিক অভিযোগ করেছেন। পুলিশের ধারণা, সব মিলিয়ে চুরি যাওয়া মোবাইল ফোনের সংখ্যা দেড়শ থেকে দুই শতাধিক হতে পারে।

তিনি আরও জানান, অনুষ্ঠানস্থল থেকে চুরির অভিযোগে গোলাম রতন নামে একজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তিনি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে।

ইমায়েদুল জাহেদী বলেন, ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

যাত্রাবাড়ীতে ১৭ হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১০ জানুয়ারি পর্যন্ত
আইন ও অপরাধ

যাত্রাবাড়ীতে ১৭ হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১০ জানুয়ারি পর্যন্ত

জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ১৭ জনকে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ জানুয়…

এক যুগ পর ফারুকী হত্যা মামলার বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ৬ ডিসেম্বর
আইন ও অপরাধ

এক যুগ পর ফারুকী হত্যা মামলার বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ৬ ডিসেম্বর

এক যুগের বেশি সময় আগে ঢাকার পূর্ব রাজাবাজারের বাসায় টেলিভিশন উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে হত্যাসহ ডাকাতির মামলায় ছয় আসামির বিরুদ্ধে অভিযো…

ফরিদপুরে শিশুকে যৌন নিপীড়নের দায়ে মক্তব শিক্ষকের সাত বছরের কারাদণ্ড
আইন ও অপরাধ

ফরিদপুরে শিশুকে যৌন নিপীড়নের দায়ে মক্তব শিক্ষকের সাত বছরের কারাদণ্ড

ফরিদপুরে ১০ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে মক্তব শিক্ষক আরিফুল ইসলামকে (২৬) সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিম…

চট্টগ্রামে একদিনের অভিযানে গ্রেপ্তার ১ হাজার ১৫৪ জন
আইন ও অপরাধ

চট্টগ্রামে একদিনের অভিযানে গ্রেপ্তার ১ হাজার ১৫৪ জন

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ১৫৪ জনক…