…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

মাধবপুরে তিন হাজার কেজির বেশি চোরাই জিরাসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
মাধবপুরে তিন হাজার কেজির বেশি চোরাই জিরাসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে একটি ট্রাক থেকে তিন হাজার ৯০ কেজি চোরাই জিরা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একজন পালিয়ে গেছেন।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার এলাকায় ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সামনে ট্রাকটির গতিরোধ করেন তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে এসব জিরা জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন যশোরের মুজাহিদ (২৪), য়োবায়ের (১৮) ও সিলেটের মারুফ আহমদ (১৯)। এ ঘটনায় পলাতক শুভ দাশ (৪৫) নামে আরও একজনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তার তিনজনকে রোববার (৮ নভেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার বাদী পুলিশ পরিদর্শক সুখেন্দ্র সরকার বলেন, আসামিরা অবৈধভাবে সংগ্রহ করা ভারতীয় চোরাই জিরা বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ পরিদর্শক সুখেন্দ্র সরকার।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

মুশফিককে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড এখন হৃদয়ের
সিলেট বিভাগ

মুশফিককে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড এখন হৃদয়ের

সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরির পর টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ডটিও নিজের করে নিয়েছেন তাওহীদ হৃদয…

সিলেট বিভাগ

সিলেটে হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি, ১৯০ রানে অপরাজিত থেকে দ্বিশতকের পথে

সিলেটের মাঠে প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছেন তাওহিদ হৃদয়। ১৯০ রানে অপরাজিত থেকে তিনি দ্বিশতকের দিকে ছুটছেন।…

চট্টগ্রাম বন্দর, সিলেট ও নোয়াখালী ফিরিয়ে নেওয়ার দাবি বিজেপি এমপি নিশিকান্ত দুবের
সিলেট বিভাগ

চট্টগ্রাম বন্দর, সিলেট ও নোয়াখালী ফিরিয়ে নেওয়ার দাবি বিজেপি এমপি নিশিকান্ত দুবের

চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে। তাঁর দাবি, এসব এলাকা ফিরিয়ে…