চট্টগ্রাম বন্দর, সিলেট ও নোয়াখালী ফিরিয়ে নেওয়ার দাবি বিজেপি এমপি নিশিকান্ত দুবের

চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে। তাঁর দাবি, এসব এলাকা ফিরিয়ে নেওয়ার সময় এসেছে।
নিশিকান্ত দুবে যে তিনটি এলাকার নাম উল্লেখ করেছেন—চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট—সেগুলো বর্তমানে বাংলাদেশের অংশ।
শনিবার (৭ নভেম্বর) তাঁর এই দাবির খবর প্রকাশ করেছে একাধিক সংবাদমাধ্যম। বাংলা ট্রিবিউনসহ বিভিন্ন মাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে।
দাবি জানাতে গিয়ে তিনি দেশভাগের সময়ের প্রসঙ্গ তুলে সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বিরুদ্ধে অভিযোগ তোলেন।




