…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

সোমবার বসছে সংসদের চতুর্থ অধিবেশন, সংবিধান সংস্কার নিয়ে উত্তাপের আভাস

নিজস্ব প্রতিবেদক
সোমবার বসছে সংসদের চতুর্থ অধিবেশন, সংবিধান সংস্কার নিয়ে উত্তাপের আভাস
ছবি: সংগৃহীত

আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। সংক্ষিপ্ত এ অধিবেশনে ৬টি বিল নিয়ে আলোচনা হতে পারে, এর মধ্যে দুই-তিনটি পাসও হতে পারে। আর সংবিধান সংস্কারের প্রশ্নে অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।

আগামীকাল সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে। গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

সংশ্লিষ্টরা জানান, এ অধিবেশনটি মূলত সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার অধিবেশন। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হতে হবে। সংসদ সচিবালয় ইতোমধ্যে অধিবেশনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

এ অধিবেশন ৯ নভেম্বর শুরু হয়ে আগামী ২০ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস চলতে পারে। আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় এই অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে। স্বাভাবিক নিয়মে প্রতি বছরই জানুয়ারি মাসে বছরের প্রথম অধিবেশন বসে। সে অনুযায়ী আগামী জানুয়ারি মাসের মাঝামাঝিতে সংসদের পরবর্তী অধিবেশন অর্থাৎ ২০২৭ সালের প্রথম অধিবেশন বসতে পারে।

এদিকে সংসদের এ চতুর্থ অধিবেশন শুরুর দিন জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। এ বৈঠকে অধিবেশনের কার্যদিবসের মেয়াদ ও কর্মসূচি চূড়ান্ত করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এই অধিবেশনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি অধিবেশনের পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশনের বসার বাধ্যবাধকতা রয়েছে। এ অধিবেশনটি সংক্ষিপ্ত হবে। দুই-একটি বিল পাস হতে পারে। প্রশ্নোত্তরসহ স্বাভাবিক যে কর্মসূচি সেগুলো থাকবে। কত কর্মদিবস চলবে সেটা কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।

সংসদ সচিবালয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ অধিবেশনে ৬টি সরকারি বিল উত্থাপন ও আলোচনা হতে পারে। দুই-তিনটি বিল পাসও করা হতে পারে এ অধিবেশনে। এসব বিলের মধ্যে বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা তিনটি অধ্যাদেশও থাকতে পারে, যেগুলো বিল আকারে পাসের মাধ্যমে আইনে পরিণত করার একটা বাধ্যবাধকতা রয়েছে।

এ ছাড়া অধিবেশনে প্রশ্নোত্তর, জনগুরুত্বপূর্ণ নোটিশ ও সাধারণ আলোচনার বিষয়গুলো থাকবে। পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরেও বিরোধী দলের পক্ষ থেকে চলমান ও জনগুরুত্বসম্পন্ন কোনো ইস্যুতে সাধারণ আলোচনার প্রস্তাব এলে তা নিয়েও নির্দিষ্ট সময় নির্ধারণ করে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানান।

তবে বহুল আলোচিত সংবিধান সংশোধন প্রস্তাব এই অধিবেশনে উপস্থাপন হচ্ছে না। সংবিধান সংশোধন বিশেষ কমিটি প্রস্তাব তৈরির কাজ করছে। জানুয়ারিতে সংসদের পঞ্চম অধিবেশনে সেটি উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে বলে কমিটি সূত্রে জানা গেছে।

এদিকে সংবিধান সংস্কার ইস্যুতে সংসদ অধিবেশন কিছুটা উত্তপ্তও হতে পারে। বিরোধী দল সংবিধান সংস্কারের প্রশ্ন জাতীয় সংসদের এ অধিবেশনে তুলতে পারে বলে জানা গেছে। যদিও সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি কাজ করছে। কিন্তু বিরোধী দল সংবিধান সংস্কারের দাবি জানিয়ে আসছে। এ জন্য তারা সংবিধান সংশোধন বিশেষ কমিটিতেও যায়নি।

সংবিধান সংস্কার ইস্যুতে জানতে চাইলে বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, সরকারের দায়িত্ব এটা বিল হিসেবে আনা কিংবা কিছু একটা করা। কিন্তু কোনো লক্ষণ তো দেখছি না। আমরা দাবি জানাচ্ছি, এখানেই ওনারা কিছু আপডেট দিক, কিন্তু দিচ্ছে না তো। সরকার যদি আর কিছু না করে, আমাদের তো বাইরে কর্মসূচি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।

রাজনীতি বিভাগের আরও খবর

চালের মজুত সন্তোষজনক, আমদানির ব্যবস্থা রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থেই: খাদ্যমন্ত্রী
রাজনীতি

চালের মজুত সন্তোষজনক, আমদানির ব্যবস্থা রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থেই: খাদ্যমন্ত্রী

খাদ্যনিরাপত্তার স্বার্থেই বিভিন্ন দেশের সঙ্গে চাল আমদানির ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, দেশে চালের সরব…

দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচি, সদস্য সচিব আবুল কালাম আজাদকে অব্যাহতি
রাজনীতি

দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচি, সদস্য সচিব আবুল কালাম আজাদকে অব্যাহতি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনকে কেন্দ্র করে কুমিল্লার দেবিদ্বারে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে এসেছে। উপজেলা বিএনপির আহ্বায়ক এবং যুগ্ম আহ্বা…

রাজনীতি

শেখ হাসিনাকে ফেরাতে আইনি পথেই এগোচ্ছে সরকার: আইনমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকার পরিপূর্ণ নিয়মতান্ত্রিক ও আইনি কাঠামোর মধ্য থেকেই অগ্রসর হচ্ছে বলে স্পষ্ট করেছ…