প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট, প্রাথমিকের তথ্যেই হবে এনআইডি

প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
রোববার (৮ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন কমিশন প্রাইমারি থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংগ্রহের কথা ভাবছে।
ইসি সচিব বলেন, ৬ বছর বয়স থেকে এনআইডিতে তথ্য নিবন্ধনের কথা ভাবা হচ্ছে। তিনি বলেন, প্রাথমিক শিক্ষায় ঢোকার সময় যেই তথ্য দেওয়া হয়, সেই তথ্য নিয়ে ডেটাবেইজ করার বিষয়ে আলোচনা চলছে।
ইউপি নির্বাচন প্রসঙ্গে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মেয়াদোত্তীর্ণ ইউনিয়নগুলোকে আগে রাখা হচ্ছে।
তিনি বলেন, ইভিএম ব্যবহার করা হবে না। এগুলো ডিসপোজাল করতে ফাইনাল স্টক টেকিং শুরু করা হয়েছে। কী পদ্ধতিতে ডিসপোজ করা হবে, সে বিষয়ে সুপারিশ পাওয়ার পর তা জানানো যাবে বলে জানান তিনি।


