…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, সমন্বিত সচেতনতা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক
চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, সমন্বিত সচেতনতা প্রয়োজন
ছবি: সংগৃহীত

সারাদেশে মানুষের চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় কেবল চিকিৎসাসেবা সম্প্রসারণই যথেষ্ট নয়, বরং প্রয়োজন সমন্বিত ও বহুমুখী সচেতনতামূলক কার্যক্রম। এজন্য স্বাস্থ্য খাতের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, চক্ষু রোগের ঝুঁকি কমাতে হলে শুধু চোখের স্বাস্থ্য নিয়ে ভাবলে চলবে না; ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগসহ সামগ্রিক স্বাস্থ্য ঝুঁকিগুলোকেও সমন্বিতভাবে বিবেচনায় নিতে হবে। প্রত্যেককে নিজের স্বাস্থ্যের প্রতি নিয়মিত যত্নশীল ও সচেতন হতে হবে।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে 'বাংলাদেশের চক্ষু স্বাস্থ্যবিষয়ক বহুখাতভিত্তিক কর্মপরিকল্পনা যাচাই ও চূড়ান্তকরণ' শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু সরকারের পক্ষে সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়; এ জন্য সর্বস্তরে সচেতনতা বাড়াতে হবে। ডায়াবেটিসের কারণে চোখ ও কিডনির ক্ষতিসহ হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ছে।

অন্যদিকে, চোখের ছানির অস্ত্রোপচারও অনেকের জন্য ব্যয়বহুল। তাই রোগ প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণের পাশাপাশি চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সাখাওয়াত হোসেন আরও বলেন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, চক্ষু ও কিডনি রোগ একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। ফলে এসব রোগকে বিচ্ছিন্নভাবে বিবেচনা করে শুধু আলাদা আলাদা চিকিৎসা দেওয়ার মাধ্যমে মানুষের সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। প্রয়োজন সমন্বিত চিকিৎসা ও প্রতিরোধমূলক উদ্যোগ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে কার্যকর গ্রুপ বা প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে যৌথভাবে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

এর ফলে ডায়াবেটিসের কারণে কিডনি ও চোখের ক্ষতি কিংবা উচ্চ রক্তচাপ থেকে স্ট্রোকের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে মানুষ আগেভাগেই সচেতন হতে পারবে।

কর্মশালায় চোখের স্বাস্থ্যকে শুধু চিকিৎসা নয়, জাতীয় উন্নয়নের অংশ হিসেবেও তুলে ধরা হয়।

চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসাসেবার সম্প্রসারণের পাশাপাশি সমন্বিত সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়ে কর্মশালার আলোচনা শেষ হয়।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১ হাজার ২৮২
স্বাস্থ্য

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১ হাজার ২৮২

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। একই সময়ে হাম ও হাম উপসর্গে আক্রান্ত হয়েছে…

স্বাস্থ্য

ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ২৯ ওয়ার্ডে চিরুনি অভিযান শুরু করল ঢাকা দক্ষিণ

ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচালিত জরিপে চিহ্নিত ২৯টি অধিক ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (…

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ২২৫
স্বাস্থ্য

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ২২৫

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ২২৫ জন।…

নওগাঁয় ক্লিনিক থেকে নবজাতক নিখোঁজের অভিযোগে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ
স্বাস্থ্য

নওগাঁয় ক্লিনিক থেকে নবজাতক নিখোঁজের অভিযোগে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ

নওগাঁ শহরের বেসরকারি বলাকা ক্লিনিক থেকে এক নবজাতক নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনা তদন্তে কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে জেলা সিভিল সার্জন অফিস।…