…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১ হাজার ২৮২

নিজস্ব প্রতিবেদক
দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১ হাজার ২৮২
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। একই সময়ে হাম ও হাম উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৫ জন। এ নিয়ে হাম ও হাম উপসর্গে চলতি বছর দেশে এক হাজার ২৮২ জনের মৃত্যু হয়েছে।

রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও হাম উপসর্গে এক হাজার ২৮২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হাম উপসর্গ নিয়ে এক হাজার ১৭৭ শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৩৮ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৭ জনের। মোট ১ হাজার ২২৫ শিশু হাম ও হাম উপসর্গে আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৪০ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৪৪২ জনের।

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১২ হাজার ৯৭৯ জন। তাঁদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২ লাখ ৪ হাজার ৪৯ জন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ২৯ ওয়ার্ডে চিরুনি অভিযান শুরু করল ঢাকা দক্ষিণ

ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচালিত জরিপে চিহ্নিত ২৯টি অধিক ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (…

চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, সমন্বিত সচেতনতা প্রয়োজন
স্বাস্থ্য

চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, সমন্বিত সচেতনতা প্রয়োজন

সারাদেশে মানুষের চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় কেবল চিকিৎসাসেবা সম্প্রসারণই যথেষ্ট নয়, বরং প্রয়োজন সমন্বিত ও বহুমুখী সচেতনতামূলক কার্যক্রম। এজন্য স্বাস্থ…

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ২২৫
স্বাস্থ্য

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ২২৫

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ২২৫ জন।…

নওগাঁয় ক্লিনিক থেকে নবজাতক নিখোঁজের অভিযোগে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ
স্বাস্থ্য

নওগাঁয় ক্লিনিক থেকে নবজাতক নিখোঁজের অভিযোগে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ

নওগাঁ শহরের বেসরকারি বলাকা ক্লিনিক থেকে এক নবজাতক নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনা তদন্তে কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে জেলা সিভিল সার্জন অফিস।…