…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ঝালকাঠিতে পুলিশের হাত থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল আওয়ামী লীগের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠিতে পুলিশের হাত থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল আওয়ামী লীগের নেতাকর্মীরা
ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটি উপজেলায় মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় এবং নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, রোববার দুপুরে নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে একটি মামলার আসামি দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি মো. সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে।

তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেন। এ সময় পুলিশের পিকআপভ্যানে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করা হয়।

হামলায় ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনার পর দপদপিয়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

এ ঘটনায় সংশ্লিষ্ট চারজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন।

তিনি জানান, ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

ফরিদপুরে মক্তবের ছাত্রকে যৌন নিপীড়নের চেষ্টায় ইমামের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুরে ১০ বছরের এক শিশু ছাত্রকে যৌন নিপীড়নের (বলাৎকার) দায়ে আরিফুল ইসলাম (২৬) নামে মসজিদের ইমামকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা ক…

বাগেরহাটে চাপাতির ভয় দেখিয়ে বিকাশ কর্মীর ৬ লাখ টাকা ছিনতাই
আইন ও অপরাধ

বাগেরহাটে চাপাতির ভয় দেখিয়ে বিকাশ কর্মীর ৬ লাখ টাকা ছিনতাই

বাগেরহাটের কচুয়ায় বিকাশের পরিবেশক প্রতিষ্ঠানের এক বিক্রয়কর্মীর কাছ থেকে চাপাতির ভয় দেখিয়ে প্রায় ৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ রোববার দু…

যাত্রাবাড়ীতে ১৭ হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১০ জানুয়ারি পর্যন্ত
আইন ও অপরাধ

যাত্রাবাড়ীতে ১৭ হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১০ জানুয়ারি পর্যন্ত

জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ১৭ জনকে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ জানুয়…

এক যুগ পর ফারুকী হত্যা মামলার বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ৬ ডিসেম্বর
আইন ও অপরাধ

এক যুগ পর ফারুকী হত্যা মামলার বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ৬ ডিসেম্বর

এক যুগের বেশি সময় আগে ঢাকার পূর্ব রাজাবাজারের বাসায় টেলিভিশন উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে হত্যাসহ ডাকাতির মামলায় ছয় আসামির বিরুদ্ধে অভিযো…