…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

বাগেরহাটে চাপাতির ভয় দেখিয়ে বিকাশ কর্মীর ৬ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটে চাপাতির ভয় দেখিয়ে বিকাশ কর্মীর ৬ লাখ টাকা ছিনতাই
ছবি: সংগৃহীত

বাগেরহাটের কচুয়ায় বিকাশের পরিবেশক প্রতিষ্ঠানের এক বিক্রয়কর্মীর কাছ থেকে চাপাতির ভয় দেখিয়ে প্রায় ৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুর পৌনে ১টার দিকে কচুয়া উপজেলার সাইনবোর্ড মোড়ের গোল চত্বরের কাছে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের হামলায় বাচ্চু শেখ নামের ওই কর্মী আহত হন।

বাচ্চু শেখ বাগেরহাটে বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান জাবেদ এন্টারপ্রাইজের ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাচ্চু শেখ রাস্তা পার হওয়ার সময় দুটি মোটরসাইকেলে আসা পাঁচজন তাঁর পথ আটকান। ছিনতাইকারীরা তাঁর হাতে থাকা ব্যাগ টান দিলে বাচ্চু সেটি ছাড়তে চাননি। এ সময় তিনি 'ছিনতাইকারী, ছিনতাইকারী' বলে চিৎকার করেন। তখন ছিনতাইকারীরা ব্যাগ থেকে চাপাতি বের করে তাঁকে কোপানোর চেষ্টা করেন। আশপাশের লোকজনকেও চাপাতি দেখিয়ে ভয় দেখান তাঁরা।

একপর্যায়ে ছিনতাইকারীরা চাপাতি দিয়ে কোপ দিলে বাচ্চু সরে যাওয়ার চেষ্টা করেন এবং রাস্তায় পড়ে যান। পরে তাঁর ব্যাগ ছিনিয়ে নিয়ে দুটি মোটরসাইকেলে করে বাঁধাল-পিরোজপুর সড়কের দিকে পালিয়ে যান তাঁরা।

বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান জাবেদ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর কুদরতী বলেন, তাঁদের ডিএসওরা বিকাশ এজেন্টদের নগদ টাকা ও ই-মানি সরবরাহ করেন। প্রতিদিনের মতো আজ সকালে অফিস থেকে টাকা নিয়ে সাইনবোর্ড বাজারে যান বাচ্চু। পথে কয়েকটি দোকানে লেনদেন শেষে মোটরসাইকেল রেখে একটি দোকানে যান। পরে রাস্তা পার হয়ে অন্য দোকানে যাওয়ার সময় দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

হুমায়ুন কবীর কুদরতী আরও বলেন, বাচ্চু ব্যাগ ধরে রাখতে চাইলে দুর্বৃত্তরা তাঁকে চাপাতি দিয়ে কোপানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি পড়ে গিয়ে কিছুটা ছিলে আহত হন। এরপরও তাঁকে কোপানোর চেষ্টা করে ব্যাগ নিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা। ব্যাগে আনুমানিক ৬ লাখ টাকা ছিল। লেনদেনের কারণে টাকার পরিমাণ কিছুটা কমবেশি হতে পারে।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার বর্ণনা শোনা হয়েছে। ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ৩ সেপ্টেম্বর বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের হেরেমের মোড় এলাকায় মোটরসাইকেলে এসে অস্ত্রের মুখে বিকাশের এক ডিএসওর কাছ থেকে দুই লাখ টাকার বেশি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

এ ছাড়া গত ২৮ অক্টোবর বাগেরহাট সদরের পুরোনো মাজার মোড় এলাকায় বাংলালিংকের এক বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা ও অফিসের ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গত ১ সেপ্টেম্বর বাগেরহাটের ডাচ্‌-বাংলা ব্যাংক থেকে ছয় লাখ টাকা নিয়ে যাত্রাপুর এজেন্ট ব্যাংকিং পয়েন্টে যাওয়ার পথে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে ছিনতাইয়ের শিকার হন এক ব্যক্তি।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ঝালকাঠিতে পুলিশের হাত থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল আওয়ামী লীগের নেতাকর্মীরা
আইন ও অপরাধ

ঝালকাঠিতে পুলিশের হাত থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল আওয়ামী লীগের নেতাকর্মীরা

ঝালকাঠির নলছিটি উপজেলায় মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের ন…

আইন ও অপরাধ

ফরিদপুরে মক্তবের ছাত্রকে যৌন নিপীড়নের চেষ্টায় ইমামের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুরে ১০ বছরের এক শিশু ছাত্রকে যৌন নিপীড়নের (বলাৎকার) দায়ে আরিফুল ইসলাম (২৬) নামে মসজিদের ইমামকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা ক…

যাত্রাবাড়ীতে ১৭ হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১০ জানুয়ারি পর্যন্ত
আইন ও অপরাধ

যাত্রাবাড়ীতে ১৭ হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১০ জানুয়ারি পর্যন্ত

জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ১৭ জনকে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ জানুয়…

এক যুগ পর ফারুকী হত্যা মামলার বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ৬ ডিসেম্বর
আইন ও অপরাধ

এক যুগ পর ফারুকী হত্যা মামলার বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ৬ ডিসেম্বর

এক যুগের বেশি সময় আগে ঢাকার পূর্ব রাজাবাজারের বাসায় টেলিভিশন উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে হত্যাসহ ডাকাতির মামলায় ছয় আসামির বিরুদ্ধে অভিযো…