…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

অ্যাটকোর সভাপতি পদে পুনর্নির্বাচিত অঞ্জন চৌধুরী, মহাসচিব আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক
অ্যাটকোর সভাপতি পদে পুনর্নির্বাচিত অঞ্জন চৌধুরী, মহাসচিব আব্দুস সালাম
ছবি: সংগৃহীত

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে পুনরায় সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম।

আগামী দুই বছরের জন্য দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠনের নেতৃত্ব দেবেন তারা। নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে দেশের টেলিভিশন ও সম্প্রচারশিল্পের উন্নয়নে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত অ্যাটকোর দশম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে নতুন কমিটি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিক ও প্রতিনিধিরা অংশ নেন।

সংগঠনের আগামী দুই বছরের নেতৃত্ব নির্ধারণে ভোট দেন সদস্যরা। ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।

ফলাফলে সভাপতি পদে অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত এবং মহাসচিব পদে আব্দুস সালাম নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে কাজী জাহেদুল হাসান এবং কোষাধ্যক্ষ পদে জহিরুদ্দিন মাহমুদ মামুন নির্বাচিত হয়েছেন।

কমিটিতে পরিচালক নির্বাচিত হয়েছেন মো. হাসান, মোস্তফা কামাল, আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, মো. জসিম উদ্দিন, মো. লিয়াকত আলী খান মুকুল, টিপু আলম মিলন, নাভিদুল হক, শামীম ইসলাম এবং সৈয়দ সামাদুল হক।

নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে অ্যাটকোর সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর স্বার্থ সংরক্ষণ, সম্প্রচারশিল্পের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা, গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে সংগঠনটির ভূমিকা আরও জোরালো করার প্রত্যাশা রয়েছে।

নবনির্বাচিত সভাপতি অঞ্জন চৌধুরী এবং মহাসচিব আব্দুস সালাম দেশের গণমাধ্যম ও টেলিভিশন শিল্পকে আরও শক্তিশালী, সমৃদ্ধ ও গতিশীল করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তাদের নেতৃত্বে আগামী দুই বছরে অ্যাটকো সম্প্রচার খাতের উন্নয়ন এবং সদস্য প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জাতীয় বিভাগের আরও খবর

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে অপহরণের অভিযোগ
জাতীয়

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে অপহরণের অভিযোগ

সুন্দরবনে মাছ ধরতে যাওয়া ১০ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বনদস্যুরা। গত শুক্রবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা …

‘দিবাস্বপ্ন দেখবেন না, এ জীবনে হাসিনা আর ফিরবে না’: মুক্তিযুদ্ধমন্ত্রী
জাতীয়

‘দিবাস্বপ্ন দেখবেন না, এ জীবনে হাসিনা আর ফিরবে না’: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, 'হাসিনা বলেছিলেন, শেখের মেয়ে পালায় না। অথচ বাংলাদেশের রাজনীতিতে একজনই পালিয়েছেন, তিনি শে…

সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়: আপিলের শুনানি ১২ জানুয়ারি
জাতীয়

সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়: আপিলের শুনানি ১২ জানুয়ারি

তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানির জন্য ১২ জানুয়ারি দিন রেখে…

কর্ণফুলীর দখলদারদের তালিকা দিতে আরও দুই সপ্তাহ সময় দিল হাইকোর্ট
জাতীয়

কর্ণফুলীর দখলদারদের তালিকা দিতে আরও দুই সপ্তাহ সময় দিল হাইকোর্ট

চট্টগ্রামে কর্ণফুলী নদীর দক্ষিণ ও পূর্ব পাশের নদীর সীমানা জরিপ করে অবৈধ দখলদারদের তালিকা দাখিলে আরও দুই সপ্তাহের সময় দিয়েছেন হাইকোর্ট।…