…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

এএফসি অ-১৭ বাছাইয়ে সিরিয়ার কাছে ৫-১ গোলে হারল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

এএফসি অ-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বড় হারে শুরু করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই সিরিয়ার বিপক্ষে ৫-১ গোলে হেরেছে বাংলাদেশের যুব দল।

সংযুক্ত আরব আমিরাতে চলছে বাছাইপর্বের খেলা। বাংলাদেশ পড়েছে সি গ্রুপে। এই গ্রুপে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ছাড়াও রয়েছে সিরিয়া, ম্যাকাও এবং ভুটান।

বাছাইপর্বে সাত গ্রুপের চ্যাম্পিয়ন দলই শুধু আগামী বছর উজবেকিস্তানে মূল পর্বে খেলার সুযোগ পাবে। প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হারায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছে।

এদিকে ঢাকায় চলছে সাফ টুর্নামেন্ট। হামজা-জামালরা যখন সাফ শিরোপা মিশনে, তখন অ-১৭ দল সংযুক্ত আরব আমিরাতে এশিয়ান কাপ বাছাইয়ে খেলছে।

বিগত সময়ে বাফুফে জুনিয়র টুর্নামেন্টের আগে তেমন প্রস্তুতির ব্যবস্থা করত না। তাবিথ আউয়ালের বাফুফের কমিটি এই বছর নারী ও পুরুষ উভয় দলের এএফসি টুর্নামেন্টের আগে বড় প্রস্তুতির ব্যবস্থা করেছে।

নারী দলকেও এএফসি টুর্নামেন্টের আগে জর্ডান পাঠানো হয়েছিল। পুরুষ অ-১৭ দলকেও জর্ডানে একাধিক ম্যাচ খেলানো হয়েছে টুর্নামেন্টের বাছাইপর্বের আগে।

সিনিয়র জাতীয় দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফকে অ-১৭ দলের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিজ্ঞ কোচ, এত প্রস্তুতির পরও প্রথম ম্যাচেই এমন বাজে ফলাফল এসেছে।

বাংলাদেশ থেকে আজকের ম্যাচের লাইভ সেভাবে দেখা যায়নি। ম্যাচ শেষ হয়েছে প্রায় এক ঘণ্টা আগে, অথচ এখনো বাফুফে আনুষ্ঠানিকভাবে মিডিয়াকে কোনো তথ্য দেয়নি।

ফেসবুক পেজে ফল নিয়ে একটি পোস্ট করেছে শুধু বাফুফে। মিডিয়া বিভাগে নিয়মিত স্টাফ দুই জন এবং অ-১৭ দলে একজন আনুষ্ঠানিকভাবে মিডিয়ার দায়িত্ব নিয়ে আরব আমিরাত গেছেন।

এরপরও সাংবাদিকরা এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো ছবি ও ম্যাচের ফলাফল কিছুই পাননি। কোচের ব্যাখ্যা তো দূরের বিষয়।

খেলা বিভাগের আরও খবর

সেইন্টসের বিপক্ষে ব্রাউন্সের শুরুর একাদশে শেডিউর স্যান্ডার্স
খেলা

সেইন্টসের বিপক্ষে ব্রাউন্সের শুরুর একাদশে শেডিউর স্যান্ডার্স

ক্লিভল্যান্ড ব্রাউন্সের হয়ে রোববার নিউ অরলিন্স সেইন্টসের বিপক্ষে ম্যাচে শুরু করবেন কোয়ার্টারব্যাক শেডিউর স্যান্ডার্স।…

‘শুরুটা ভালো হলে ৩৫০ রানও তাড়া করা সম্ভব’: তাওহীদ হৃদয়
খেলা

‘শুরুটা ভালো হলে ৩৫০ রানও তাড়া করা সম্ভব’: তাওহীদ হৃদয়

সিলেট টেস্টের শেষ দিনে বাংলাদেশের সামনে লক্ষ্য ৩৫০ রানের আশপাশে থাকলেও তা তাড়া করা সম্ভব বলে মনে করেন তাওহীদ হৃদয়। তাঁর মতে, উইকেট এখনো ব্যাটিংয়ের …

বিশ্বকাপের নায়ক ভোজিনিয়া এখন ক্লাব ফুটবলে ব্রাত্য, হারিয়েছেন ব্যক্তিগত শান্তি
খেলা

বিশ্বকাপের নায়ক ভোজিনিয়া এখন ক্লাব ফুটবলে ব্রাত্য, হারিয়েছেন ব্যক্তিগত শান্তি

বিশ্বকাপে স্পেনকে রুখে দিয়ে রাতারাতি তারকা বনে গিয়েছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। কিন্তু সেই খ্যাতি এখন তার জীবন থেকে কেড়ে নিয়েছে ব্যক্তিগত…

স্ট্রাইকার-সংকটে ভুগছে বাংলাদেশ, বিশ্বনাথের ওপর আস্থা রাখছেন কোচ ডুলি
খেলা

স্ট্রাইকার-সংকটে ভুগছে বাংলাদেশ, বিশ্বনাথের ওপর আস্থা রাখছেন কোচ ডুলি

সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচের সাফল্যের আড়ালেই স্পষ্ট হয়ে উঠেছে দলের একটি বড় দুর্বলতা—প্রকৃত স্ট্রাইকারের অভা…